সব
facebook apsnews24.com
বালিয়াডাঙ্গীতে অসংখ্য ইয়াবাসহ গ্রেফতার দুই ভাই - APSNews24.Com

বালিয়াডাঙ্গীতে অসংখ্য ইয়াবাসহ গ্রেফতার দুই ভাই

বালিয়াডাঙ্গীতে অসংখ্য ইয়াবাসহ গ্রেফতার দুই ভাই

ঠাকুরগাঁও প্রতিনিধিঃঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় দুই হাজার ৩২ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার (২৩ জানুয়ারি) দুপুরে উপজেলার ভানোর ইউনিয়নের দূর্গাপুর কাশিডাঙ্গা গ্রাম থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- মো নীরব আলী (২৫) ও তার ভাই মো. বিপ্লব আলী (২৭)। তারা ভানোর ইউনিয়নের দূর্গাপুর কাশিডাঙ্গা গ্রামের মো. আব্দুল খালেকের ছেলে।

জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) পুষ্পরঞ্জন দেবনাথ জানান, গোপন সংবাদে ভিত্তিতে বালিয়াডাঙ্গী উপজেলার ভানোর ইউনিয়নের দূর্গাপুর কাশিডাঙ্গা গ্রামের মো. আব্দুল খালেকের বাসায় অভিযান পরিচালনা করে নীরব ও বিপ্লবকে গ্রেপ্তার করা হয়।

এ সময় নীরব আলীর শপিং ব্যাগে থাকা ৮ টি নীল রংয়ের জিপার যুক্ত প্যাকেট থেকে ১ হাজার ৬০০ পিস ইয়াবা এবং তার ভাই বিপ্লব আলীকে জিজ্ঞাসাবাদ করলে তার দেওয়া তথ্য মতে তার শয়ন কক্ষের চৌকির নিচ থেকে আরও ৪৩২ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

এ ঘটনায় তাদের বিরুদ্ধে বালিয়াডাঙ্গী থানায় মাদক আইনে মামলা রুজু হয়েছে বলেও জানান এসআই। 

  • 3
    Shares

আপনার মতামত লিখুন :

রাজারহাটে ৭ সন্ত্রাসী গ্রেফতার

রাজারহাটে ৭ সন্ত্রাসী গ্রেফতার

বরিশালের গৌরনদীতে সড়ক দুর্ঘটনায় আহত তিন নিহত এক।

বরিশালের গৌরনদীতে সড়ক দুর্ঘটনায় আহত তিন নিহত এক।

প্রেমের টানে কুড়িগ্রামে এসে লাশ হয়ে বাড়ি ফিরল প্রেমিক

প্রেমের টানে কুড়িগ্রামে এসে লাশ হয়ে বাড়ি ফিরল প্রেমিক

রাজশাহীতে ভুয়া বিয়েতে ২০ লক্ষ টাকা কাবিনে প্রতারণা, গ্রেপ্তার ২

রাজশাহীতে ভুয়া বিয়েতে ২০ লক্ষ টাকা কাবিনে প্রতারণা, গ্রেপ্তার ২

শ্রমিক স্বার্থবিরোধী আইনের ধারা বাতিলের দাবি

শ্রমিক স্বার্থবিরোধী আইনের ধারা বাতিলের দাবি

কলারোয়া জাতীয় পার্টি সভাপতির সহযোগিতায় মসজিদের ছাদ ঢালাই

কলারোয়া জাতীয় পার্টি সভাপতির সহযোগিতায় মসজিদের ছাদ ঢালাই

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার: ApsNews24.Com (২০১২-২০২০)

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ নুরুন্নবী চৌধুরী সবুজ
01774-140422
প্রকাশকঃ আইনী পাঠশালা গ্রুপ
২২ চ্যামেলীবাগ (সিআইডি অফিসের পাশে) রমনা থানা, ঢাকা-১০০০।
01625-461876, 01771-784299
[email protected], [email protected]
Developed By Feroj

ব্রেকিং নিউজ