সব
facebook apsnews24.com
১০ ঘণ্টা পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু - APSNews24.Com

১০ ঘণ্টা পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু

১০ ঘণ্টা পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু

ঘন কুয়াশার কারণে টানা ১০ ঘণ্টা বন্ধ থাকার পর শুক্রবার (২২ জানুয়ারি) বেলা ১১টার কিছু পরে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। দীর্ঘ সময় ফেরি বন্ধ থাকার কারণে ঘাটের উভয় পাশে সহস্রাধিক যানবাহন পারাপারে অপেক্ষায় রয়েছে।

বৃহস্পতিবার দিবগাত রাত ২টার পর পদ্মা নদীতে কুয়াশার ঘনত্ব বৃদ্ধি পেলে ফেরি চলাচল বন্ধ করে দেয় বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ। এ সময় উভয় পাড় থেকে ছেড়ে আসা চারটি ফেরি যাত্রী ও যানবাহন নিয়ে মাঝ নদীতে আটকা পড়ে। পরে শুক্রবার বেলা ১১টার দিকে কুয়াশার ঘনত্ব কমে গেলে ফেরি চলাচল স্বাভাবিক হয়।

টানা ১০ ঘণ্টা ফেরি চলাচল বন্ধ থাকার ফলে রাজবাড়ীর দৌলতদিয়া এবং মানিকগঞ্জের পাটুরিয়া প্রান্তে সহস্রাধিক যানবাহন আটকা পড়েছে। দীর্ঘ সময় পারাপারের অপেক্ষায় থাকা এসব যাত্রী ও চালকরা ভোগান্তির শিকার হয়েছে। ফেরি চলাচল শুরু হলেও আটকে পড়া যানবাহনগুলোকে ফেরির নাগাল পেতে আরো ৬-৭ ঘণ্টা অপেক্ষা করতে হবে।

ঘাট এলাকায় কর্মরত ট্রাফিক পুলিশ সদস্যরা বলেন, রাত ২টার কিছুক্ষণ পর ফেরি চলাচল বন্ধ হয়ে যায়। এ সময় ফেরি ঘাটের উভয়পাড়ে শত শত নৈশকোচ এবং পণ্যবাহী ট্রাক আটকা পড়ে।

দৌলতদিয়া ফেরিঘাটের ব্যবস্থাপক মো. আবু আব্দুল্লাহ রনি বলেন, কুয়াশার ঘনত্ব বৃদ্ধি পাওয়ার কারণে রাত ২টার পর দুর্ঘটনা এড়াতে এ রুটে ১৬টি ফেরি চলাচল বন্ধ রাখা হয়। বেলা ১১টার দিকে কুয়াশার ঘনত্ব হ্রাস পেলে ফেরি চলাচল শুরু করা হয়। দীর্ঘ সময় নৌরুটে ফেরি চলাচল বন্ধ থাকার কারণে ঘাট এলাকায় যানজটের সৃষ্টি হয়েছে।

  • 1
    Share

আপনার মতামত লিখুন :

রাজারহাটে ৭ সন্ত্রাসী গ্রেফতার

রাজারহাটে ৭ সন্ত্রাসী গ্রেফতার

বরিশালের গৌরনদীতে সড়ক দুর্ঘটনায় আহত তিন নিহত এক।

বরিশালের গৌরনদীতে সড়ক দুর্ঘটনায় আহত তিন নিহত এক।

প্রেমের টানে কুড়িগ্রামে এসে লাশ হয়ে বাড়ি ফিরল প্রেমিক

প্রেমের টানে কুড়িগ্রামে এসে লাশ হয়ে বাড়ি ফিরল প্রেমিক

রাজশাহীতে ভুয়া বিয়েতে ২০ লক্ষ টাকা কাবিনে প্রতারণা, গ্রেপ্তার ২

রাজশাহীতে ভুয়া বিয়েতে ২০ লক্ষ টাকা কাবিনে প্রতারণা, গ্রেপ্তার ২

শ্রমিক স্বার্থবিরোধী আইনের ধারা বাতিলের দাবি

শ্রমিক স্বার্থবিরোধী আইনের ধারা বাতিলের দাবি

কলারোয়া জাতীয় পার্টি সভাপতির সহযোগিতায় মসজিদের ছাদ ঢালাই

কলারোয়া জাতীয় পার্টি সভাপতির সহযোগিতায় মসজিদের ছাদ ঢালাই

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার: ApsNews24.Com (২০১২-২০২০)

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ নুরুন্নবী চৌধুরী সবুজ
01774-140422
প্রকাশকঃ আইনী পাঠশালা গ্রুপ
২২ চ্যামেলীবাগ (সিআইডি অফিসের পাশে) রমনা থানা, ঢাকা-১০০০।
01625-461876, 01771-784299
[email protected], [email protected]
Developed By Feroj

ব্রেকিং নিউজ