সব
facebook apsnews24.com
কলারোয়ায় আল আরাফাহ্ ইসলামী ব্যাংকের কম্বল বিতরণ - APSNews24.Com

কলারোয়ায় আল আরাফাহ্ ইসলামী ব্যাংকের কম্বল বিতরণ

কলারোয়ায় আল আরাফাহ্ ইসলামী ব্যাংকের কম্বল বিতরণ

আসাদুজ্জামান আসাদ কলারোয়া সাতক্ষীরা প্রতিনিধি,কলারোয়াঃ আল আরাফাহ্ ইসলামী ব্যাংক কলারোয়া শাখার উদ্যোগে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়। বৃহস্পতিবার সকালে ডাকবাংলা মোড়ে এমআর ফাউন্ডেশন মাকেটের দ্বিতীয় তলা ব্যাংক ভবনে উপজেলার বিভিন্ন এলাকার শতাধিক শীতার্ত মানুষের মাঝে এ শীত বস্ত্র কম্বল বিতরণ করা হয়। অনুষ্ঠানে আল আরাফাহ্ ইসলামী ব্যাংক কলারোয়া শাখা ব্যবস্থাপক মো. খালেদ আল মাসুদ ও ব্যাংকের অপারেশন ম্যানেজার আফতাবুজ্জামান উপস্থিত থেকে এ কম্বল বিতরণ করেন। এসময় উপস্থিত ছিলেন-আল আরাফাহ্ ইসলামী ব্যাংকের পিন্সিপাল অফিসার মো: ইলাহী মিয়াসহ ব্যাংকের সকল কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। কম্বল বিতরণ অনুষ্ঠানের শীতার্ত মানুষেরা আল-আরাফাহ ইসলামী ব্যাংকের কল্যানমূখী মানুষ সেবা কার্যক্রমের জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন। একই সাথে ব্যাংকের অগ্রগতি ও সাফল্য কামনা করেন তারা। অনুষ্ঠানে আল আরাফাহ্ ইসলামী ব্যাংক কলারোয়া শাখা ব্যবস্থাপক মো. খালেদ আল মাসুদ, কল্যানধর্মী ব্যাংকিং সেবায় সকলকে অংশ গ্রহণের আহ্বান জানান। তিনি আরো বলেন, আমরা সামাজিক দায়বদ্ধতা থেকেই দুস্থ ও অসহায়দের মাঝে শীত বস্ত্র বিতরণের কাজ করে যাচ্ছি। আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক সকল ধরনের সামাজিক কাজে সবসময় অংশ গ্রহন করে যাচ্ছেন। সে অনুযায়ী আজ কম্বল বিতরণ করা হলো। আগামীতেও অসহায়দের মাঝে এই শীত বস্ত্র কম্বল বিতরণের কাজ অব্যহত থাকবে। এদিকে আল আরাফাহ্ ইসলামী ব্যাংকের ব্যাংকের অপারেশন ম্যানেজার আফতাবুজ্জামান বলেন, প্রতিবারের ন্যায় এবারও শীতার্ত মানুষের মাঝে শীত বস্ত্র কম্বল বিতরণ করা হয়।

  • 1
    Share

আপনার মতামত লিখুন :

রাজারহাটে ৭ সন্ত্রাসী গ্রেফতার

রাজারহাটে ৭ সন্ত্রাসী গ্রেফতার

বরিশালের গৌরনদীতে সড়ক দুর্ঘটনায় আহত তিন নিহত এক।

বরিশালের গৌরনদীতে সড়ক দুর্ঘটনায় আহত তিন নিহত এক।

প্রেমের টানে কুড়িগ্রামে এসে লাশ হয়ে বাড়ি ফিরল প্রেমিক

প্রেমের টানে কুড়িগ্রামে এসে লাশ হয়ে বাড়ি ফিরল প্রেমিক

রাজশাহীতে ভুয়া বিয়েতে ২০ লক্ষ টাকা কাবিনে প্রতারণা, গ্রেপ্তার ২

রাজশাহীতে ভুয়া বিয়েতে ২০ লক্ষ টাকা কাবিনে প্রতারণা, গ্রেপ্তার ২

শ্রমিক স্বার্থবিরোধী আইনের ধারা বাতিলের দাবি

শ্রমিক স্বার্থবিরোধী আইনের ধারা বাতিলের দাবি

কলারোয়া জাতীয় পার্টি সভাপতির সহযোগিতায় মসজিদের ছাদ ঢালাই

কলারোয়া জাতীয় পার্টি সভাপতির সহযোগিতায় মসজিদের ছাদ ঢালাই

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার: ApsNews24.Com (২০১২-২০২০)

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ নুরুন্নবী চৌধুরী সবুজ
01774-140422
প্রকাশকঃ আইনী পাঠশালা গ্রুপ
২২ চ্যামেলীবাগ (সিআইডি অফিসের পাশে) রমনা থানা, ঢাকা-১০০০।
01625-461876, 01771-784299
[email protected], [email protected]
Developed By Feroj

ব্রেকিং নিউজ