বেসরকারী উন্নয়ন সংস্থা লিডার্স ‘ব্রেড ফর দ্যা ওয়ার্ল্ড’এর আর্থিক সহযোগিতায় “জলবায়ু পরিবর্তনে ঝুঁকিপূর্ণ জনগণের জীবন-জীবিকা নিরাপত্তা শক্তিশালীকরণ কার্যক্রম”এর আওতায় জরুরী ভিত্তিতে “কোভিড সংবেদনশীল ঘূর্নিঝড় সাইক্লোন আম্ফান পুর্নঃবাসন প্রকল্প”বাস্তবায়ন করছে। ২০জানুয়ারি ২০২১ সকাল ১১ টায় শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের চকবারাতে ৫৯টি পরিবারে হাইজিন কিটস ও নগদ অর্থ হিসাবে প্রত্যেককে ৬,৫০০ টাকা করে মোট ৩,৮৩,৫০০ টাকা বিতরণ করা হয়।
বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ ফরহাদ হোসেন। এ সময়ে আরও উপস্থিত ছিলেন লিডার্স এর প্রোগ্রাম ম্যানেজার মোঃ সুলতানুজ্জামান, দেবব্রত কুমার গাইন প্রমুখ।
প্রতিটি হাইজিন কিটস প্যাকেজে ৫টি মাস্ক, ১টি স্যানিটারি ন্যাপকিন প্যাকেট, ৫টি বড় স্যাভলন সাবান, ১টি ২৫০ এমএল স্যানিটাইজার রয়েছে। এছাড়া উক্ত কার্যক্রমের উপকারভোগীগণ কাজের বিনিময়ে ৬৫০০/= টাকা নগদ অর্থ সহায়তা ও দুর্যোগ সহনশীল ১টি করে ল্যাট্রিন পাবেন। তাছাড়া কমিউনিটিতে এই প্রকল্পের আওতায় পিএসএফ ও পুকুর সংস্কার করা হবে।


