সব
facebook apsnews24.com
ঢাকা শহরের সব ভাস্কর্যের নিরাপত্তা দেবে ডিএমপি - APSNews24.Com

ঢাকা শহরের সব ভাস্কর্যের নিরাপত্তা দেবে ডিএমপি

ঢাকা শহরের সব ভাস্কর্যের নিরাপত্তা দেবে ডিএমপি

ঢাকা শহরের সব ভাস্কর্যের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সদস্যদের নির্দেশ দিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার মোহা. শফিকুল ইসলাম।

শনিবার সকাল সাড়ে ১০টায় ডিএমপির মাসিক অপরাধ পর্যালোচনা সভায় এ কথা বলেন শফিকুল ইসলাম।

ডিএমপি কমিশনার সিসিটিভি এমনকি প্রয়োজনে সাদা পোশাকে নজরদারি চালিয়ে ভাস্কর্যের নিরাপত্তা নিশ্চিত করতে বলেছেন তিনি।

শফিকুল ইসলাম বলেন, ‘ঢাকা মহানগরীতে যতগুলো ভাস্কর্য আছে সেগুলো যাতে কেউ বিনষ্ট করতে না পারে, সে দিকে আমাদের সবাইকে সজাগ দৃষ্টি রাখতে হবে।’

তিনি করোনার দ্বিতীয় ঢেউয়েও সবাইকে সতর্ক থেকে দায়িত্ব পালন করার আহ্বান জানান।

সভায় উপস্থিত পুলিশ কর্মকর্তাদের উদ্দেশ্যে তিনি বলেন, এ সময় যতটা সম্ভব জনসমাগম এড়িয়ে সতর্কভাবে দায়িত্ব পালন করতে হবে।

ডিএমপি কমিশনার বলেন, আমাদের সামনে বড় দুইটি উৎসব বড়দিন ও থার্টি ফার্স্ট নাইট। এ উৎসব উপলক্ষে সবাইকে সতর্কতার সঙ্গে নিজ নিজ দায়িত্ব পালন করতে হবে।

  • 2
    Shares

আপনার মতামত লিখুন :

অপপ্রচার রোধে বৈদেশিক মিশনকে সজাগ থাকার আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর

অপপ্রচার রোধে বৈদেশিক মিশনকে সজাগ থাকার আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর

দেশে আরও ১৩ মৃত্যু, শনাক্ত ৩৯৬

দেশে আরও ১৩ মৃত্যু, শনাক্ত ৩৯৬

টিকার চাপে সাধারণ চিকিৎসা সেবা ব্যাহত

টিকার চাপে সাধারণ চিকিৎসা সেবা ব্যাহত

‘বিএনপির অপরাজনীতির ষোল আনাই জনগণ বুঝে ফেলেছে’

‘বিএনপির অপরাজনীতির ষোল আনাই জনগণ বুঝে ফেলেছে’

সবাই আগ্রহ নিয়ে টিকা কেন্দ্রে আসছেন: প্রধানমন্ত্রী

সবাই আগ্রহ নিয়ে টিকা কেন্দ্রে আসছেন: প্রধানমন্ত্রী

শিক্ষা প্রতিষ্ঠানে ছুটি বাড়লো ২৮ ফেব্রুয়ারী পর্যন্ত

শিক্ষা প্রতিষ্ঠানে ছুটি বাড়লো ২৮ ফেব্রুয়ারী পর্যন্ত

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার: ApsNews24.Com (২০১২-২০২০)

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ নুরুন্নবী চৌধুরী সবুজ
01774-140422
প্রকাশকঃ আইনী পাঠশালা গ্রুপ
২২ চ্যামেলীবাগ (সিআইডি অফিসের পাশে) রমনা থানা, ঢাকা-১০০০।
01625-461876, 01771-784299
[email protected], [email protected]
Developed By Feroj

ব্রেকিং নিউজ