সব
facebook apsnews24.com
'বিএনপির অপরাজনীতির ষোল আনাই জনগণ বুঝে ফেলেছে' - APSNews24.Com

‘বিএনপির অপরাজনীতির ষোল আনাই জনগণ বুঝে ফেলেছে’

‘বিএনপির অপরাজনীতির ষোল আনাই জনগণ বুঝে ফেলেছে’

‘বিএনপির অপরাজনীতির ষোল আনাই জনগণ এখন বুঝে ফেলেছে। সময় হলেই সংবিধান অনুযায়ী নির্বাচন হবে। আওয়ামী লীগ কখনো ষড়যন্ত্র করে না বরং বার বার ষড়যন্ত্রের শিকার হয়েছে।’

আজ রবিবার (১৪ ফেব্রুয়ারি) সকালে সিরাজগঞ্জের তাড়াশ উপজেলা আওয়ামী লীগের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। রাজধানীর সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হন তিনি।

ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপির অপরাজনীতির ষোল আনাই জনগণ এখন বুঝে ফেলছে। আওয়ামী লীগ কখনো ষড়যন্ত্র করে না বরং বার বার ষড়যন্ত্রের শিকার হয়েছে।’ গণতান্ত্রিক ব্যবস্থায় ভোটের মাধ্যমেই সরকার পরিবর্তন হবে জানিয়ে তিনি বলেন, ‘সময় হলেই সংবিধান অনুযায়ী নির্বাচন হবে। জনগণ যে রায় দেবে, তা মেনে নেওয়ার সৎ সাহস প্রধানমন্ত্রী শেখ হাসিনার আছে।’

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘দেশ যখন উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে, তখন একটি অশুভ মহল ষড়যন্ত্রে মেতে উঠেছে। আন্দোলন ও নির্বাচনে ধারাবাহিক ব্যর্থতার পর তারা এখন দেশে-বিদেশে ষড়যন্ত্রের ঝুলি খুলে বসেছে। দেশে এখন এমন কোনো আন্দোলনের ইস্যু নেই, শেখ হাসিনার জনমুখী রাজনীতিই বিএনপিকে আন্দোলনের ইস্যু সংকটে ফেলেছে।’

আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ে কমিটি গঠন প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, ‘যেসব জেলা, উপজেলা, থানা, ইউনিয়ন ও ওয়ার্ডে কমিটি মেয়াদোত্তীর্ণ হয়েছে, সেসব এলাকায় কেন্দ্রের নির্দেশনা অনুযায়ী সম্মেলনের মাধ্যমে কমিটি করতে হবে। নিজের অবস্থান ভারী করতে নিজস্ব লোক দিয়ে কমিটি গঠন করা যাবে না। ত্যাগী কর্মীদের এগিয়ে আনতে হবে।’

তাড়াশ উপজেলা প্রান্তে বক্তব্য দেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন, স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রোকেয়া সুলতানা প্রমুখ।

  • 2
    Shares

আপনার মতামত লিখুন :

ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা জানালেন আইজিপি

ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা জানালেন আইজিপি

৪৫০০০ প্রাইমারি স্কুলে শহীদ মিনার নেই

৪৫০০০ প্রাইমারি স্কুলে শহীদ মিনার নেই

একুশের প্রথম প্রহরে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা

একুশের প্রথম প্রহরে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা

দেশে টাকার অভাব নাই, অভাব শুধু ঈমানের: পরিকল্পনামন্ত্রী

দেশে টাকার অভাব নাই, অভাব শুধু ঈমানের: পরিকল্পনামন্ত্রী

পাপুলের বিষয়ে সিদ্ধান্ত দুই-তিন দিনের মধ্যে: সিনিয়র সচিব

পাপুলের বিষয়ে সিদ্ধান্ত দুই-তিন দিনের মধ্যে: সিনিয়র সচিব

টিকাদান পরিকল্পনায় পরিবর্তন

টিকাদান পরিকল্পনায় পরিবর্তন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার: ApsNews24.Com (২০১২-২০২০)

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ নুরুন্নবী চৌধুরী সবুজ
01774-140422
প্রকাশকঃ আইনী পাঠশালা গ্রুপ
২২ চ্যামেলীবাগ (সিআইডি অফিসের পাশে) রমনা থানা, ঢাকা-১০০০।
01625-461876, 01771-784299
[email protected], [email protected]
Developed By Feroj

ব্রেকিং নিউজ