সব
facebook apsnews24.com
শিক্ষা প্রতিষ্ঠানে ছুটি বাড়ল ১৬ জানুয়ারি পর্যন্ত - APSNews24.Com

শিক্ষা প্রতিষ্ঠানে ছুটি বাড়ল ১৬ জানুয়ারি পর্যন্ত

শিক্ষা প্রতিষ্ঠানে ছুটি বাড়ল ১৬ জানুয়ারি পর্যন্ত

বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনাভাইরাসের কারণে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে (কওমি ছাড়া) চলমান ছুটি আরও এক দফা বাড়ানো হয়েছে। নতুন করে ছুটি ২০২১ সালের ১৬ জানুয়ারি পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে।

শুক্রবার গণমাধ্যমে শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা এম এ খায়েরের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

করোনা পরিস্থিতিতে শিক্ষাপ্রতিষ্ঠানের চলমান ছুটির মেয়াদ ১৯ ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছিল। কিন্তু শীতের সময় করোনা পরিস্থিতির কোনো উন্নতি না হওয়ায় এই ছুটি ফের বাড়ানো হয়।

করোনাভাইরাসের কারণে গত ১৭ মার্চ থেকে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি চলছে। দফায় দফায় ছুটি বাড়িয়ে তা ১৯ ডিসেম্বর পর্যন্ত করা হয়। এবার সেই ছুটির মেয়াদ বাড়িয়ে ১৬ জানুয়ারি পর্যন্ত করা হলো।

করোনার প্রভাবে প্রায় চার কোটি শিক্ষার্থী শিক্ষাপ্রতিষ্ঠানে যেতে পারছে না। পড়াশোনা অব্যাহত রাখতে সরকার টিভি পাঠদান দিচ্ছে। চলছে অনলাইন পাঠদান। কিন্তু এই মহামারিতে অনেকেই সেই সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে। সামনে আসছে শীত। আর শীতে করোনার প্রকোপ বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। এই পরিস্থিতিতে শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি আরও এক দফা বাড়ানো হলো।

  • 13
    Shares

আপনার মতামত লিখুন :

অপপ্রচার রোধে বৈদেশিক মিশনকে সজাগ থাকার আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর

অপপ্রচার রোধে বৈদেশিক মিশনকে সজাগ থাকার আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর

দেশে আরও ১৩ মৃত্যু, শনাক্ত ৩৯৬

দেশে আরও ১৩ মৃত্যু, শনাক্ত ৩৯৬

টিকার চাপে সাধারণ চিকিৎসা সেবা ব্যাহত

টিকার চাপে সাধারণ চিকিৎসা সেবা ব্যাহত

‘বিএনপির অপরাজনীতির ষোল আনাই জনগণ বুঝে ফেলেছে’

‘বিএনপির অপরাজনীতির ষোল আনাই জনগণ বুঝে ফেলেছে’

সবাই আগ্রহ নিয়ে টিকা কেন্দ্রে আসছেন: প্রধানমন্ত্রী

সবাই আগ্রহ নিয়ে টিকা কেন্দ্রে আসছেন: প্রধানমন্ত্রী

শিক্ষা প্রতিষ্ঠানে ছুটি বাড়লো ২৮ ফেব্রুয়ারী পর্যন্ত

শিক্ষা প্রতিষ্ঠানে ছুটি বাড়লো ২৮ ফেব্রুয়ারী পর্যন্ত

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার: ApsNews24.Com (২০১২-২০২০)

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ নুরুন্নবী চৌধুরী সবুজ
01774-140422
প্রকাশকঃ আইনী পাঠশালা গ্রুপ
২২ চ্যামেলীবাগ (সিআইডি অফিসের পাশে) রমনা থানা, ঢাকা-১০০০।
01625-461876, 01771-784299
[email protected], [email protected]
Developed By Feroj

ব্রেকিং নিউজ