সব
facebook apsnews24.com
পরাজিত শক্তি আজ ছোবল মারতে মাথা তুলে দাঁড়িয়েছে: মুক্তিযুদ্ধমন্ত্রী - APSNews24.Com

পরাজিত শক্তি আজ ছোবল মারতে মাথা তুলে দাঁড়িয়েছে: মুক্তিযুদ্ধমন্ত্রী

পরাজিত শক্তি আজ ছোবল মারতে মাথা তুলে দাঁড়িয়েছে: মুক্তিযুদ্ধমন্ত্রী

ইবি প্রতিনিধি-
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আ.ক.ম. মোজাম্মেল হক বলেন, ধর্মের নামে যারা বেসাতি করে, ব্যবসা করে এবং ধর্মের অপব্যাখ্যা দেয় এরা খারিজি সম্প্রদায়ের। ইসলাম থেকে এরা বিচ্যুত। পরাজিত শক্তি আজ ছোবল মারার জন্য মাথা তুলে দাঁড়িয়েছে। এদের বিরুদ্ধে আমাদের সোচ্চার হতে হবে।

বুধবার সন্ধ্যা ৭টায় মহান বিজয় দিবস উপলক্ষে ইসলামী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের আয়োজিত ভার্চুয়াল আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, বাংলাদেশ যখন জাতিসংঘের মূল্যায়নে, সারা পৃথিবীর মূল্যায়নে বিশ্বের কাছে উন্নয়নের রোল মডেল, তখন ’৭১-এর পরাজিত শক্তি বঙ্গবন্ধুর ভাস্কর্য ভেঙ্গে ফেলার জন্য হুঙ্কার দিয়ে বেড়াচ্ছে। বাংলাদেশ এগিয়ে যাবে এটা তারা মেনে নিতে পারছে না বলেই আজ তারা মিথ্যা ধর্মের দোহাই দিয়ে দেশে অশান্তি সৃষ্টি করতে চায়। অথচ মুসলিম অধ্যুষিত ১৯টি রাষ্ট্রের মধ্যে ১৮টি রাষ্ট্রে ভাস্কর্য আছে। তিনি আরও বলেন, এরা সবসময় এদেশের মানুষের অধিকারের কথা বললে ধর্মকে প্রতিপক্ষ হিসেবে দাঁড় করায়।

আলোচনাসভায় ভিসি প্রফেসর ড. শেখ আবদুস সালাম সভাপতির বক্তব্যে বলেন, আমরা সৌভাগ্যবান, জাতির জনকের জন্মশতবর্ষে আমরা বিজয় দিবস পালন করছি। তিনি বলেন, আমরা যারা মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করি বলে দাবি করি তাদের মধ্যে যদি অনৈক্য থাকে, তাহলে আমরা পিছিয়ে পড়বো। তিনি আরও বলেন, যখন আমরা স্বপ্ন গড়ি, স্বপ্ন বাস্তবায়নের পথে অগ্রসর হই আরেক দল তখন তা ভেঙ্গে ফেলার চেষ্টা করে। উপাচার্য ঐক্যবদ্ধভাবে ধর্মব্যবসায়ীদের রুখে দাঁড়ানোর আহ্বান জানান।

এসময় ফোকলোর স্টাডিজ বিভাগের অ্যাসোসিয়েট প্রফেসর ড. মিঠুন মুস্তাফিজের সঞ্চালনায় প্রফেসর ড. শাহিনুর রহমান বিশেষ অতিথি ও রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এস এম আব্দুল লতিফ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

সভায় স্বাগত বক্তব্য রাখেন শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস ২০২০ উদযাপন কমিটির আহ্বায়ক প্রফেসর ড. জাহাঙ্গীর হোসেন। এছাড়াও কর্মকর্তা সমিতির সাধারণ সম্পাদক মীর মোর্শেদুর রহমান, সহায়ক কর্মচারী সমিতির সভাপতি আব্রাহাম লিংকন, সহায়ক টেকনিক্যাল কর্মচারী সমিতির সভাপতি মোফাজ্জেল হোসেন (লাল) এবং সাধারণ কর্মচারী সমিতির সভাপতি আতিয়ার রহমান বক্তব্য রাখেন।

  • 1
    Share

আপনার মতামত লিখুন :

অপপ্রচার রোধে বৈদেশিক মিশনকে সজাগ থাকার আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর

অপপ্রচার রোধে বৈদেশিক মিশনকে সজাগ থাকার আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর

দেশে আরও ১৩ মৃত্যু, শনাক্ত ৩৯৬

দেশে আরও ১৩ মৃত্যু, শনাক্ত ৩৯৬

টিকার চাপে সাধারণ চিকিৎসা সেবা ব্যাহত

টিকার চাপে সাধারণ চিকিৎসা সেবা ব্যাহত

‘বিএনপির অপরাজনীতির ষোল আনাই জনগণ বুঝে ফেলেছে’

‘বিএনপির অপরাজনীতির ষোল আনাই জনগণ বুঝে ফেলেছে’

সবাই আগ্রহ নিয়ে টিকা কেন্দ্রে আসছেন: প্রধানমন্ত্রী

সবাই আগ্রহ নিয়ে টিকা কেন্দ্রে আসছেন: প্রধানমন্ত্রী

শিক্ষা প্রতিষ্ঠানে ছুটি বাড়লো ২৮ ফেব্রুয়ারী পর্যন্ত

শিক্ষা প্রতিষ্ঠানে ছুটি বাড়লো ২৮ ফেব্রুয়ারী পর্যন্ত

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার: ApsNews24.Com (২০১২-২০২০)

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ নুরুন্নবী চৌধুরী সবুজ
01774-140422
প্রকাশকঃ আইনী পাঠশালা গ্রুপ
২২ চ্যামেলীবাগ (সিআইডি অফিসের পাশে) রমনা থানা, ঢাকা-১০০০।
01625-461876, 01771-784299
[email protected], [email protected]
Developed By Feroj

ব্রেকিং নিউজ