সব
facebook apsnews24.com
সাতক্ষীরা সদরে শ্রমিকের গলাকাটা লাশ উদ্ধার - APSNews24.Com

সাতক্ষীরা সদরে শ্রমিকের গলাকাটা লাশ উদ্ধার

সাতক্ষীরা সদরে শ্রমিকের গলাকাটা লাশ উদ্ধার

আসাদুজ্জামান আসাদ সাতক্ষীরা জেলা প্রতিনিধিঃ সাতক্ষীরা সদর উপজেলার দহাকুলা গ্রামে ৬০ বছর বয়সের ১দিনমজুরের গলাকাটা লাশ উদ্ধার করেছে সদর থানার পুলিশ। শনিবার গভীর রাতে বাড়ির পাশে একটি বাঁশবাগানে গলাকাটা মরাদেহটি পড়েছিল। নিহত ব্যাক্তির নাম আব্দুল আজিজ মোল্যা তিনি ওই গ্রামের মরহুম এনায়েত মোল্যার পুত্র।

সাতক্ষীরা সদর থানার ওসি মো. আসাদুজ্জামান জানান শনিবার সন্ধ্যায় কে বা কারা তাকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। অনেক খোঁজাখুঁজির পর রাত ১১ টার দিকে আব্দুল আজিজের গলাকাটা লাশ পাওয়া যায় একটি বাঁশবাগানের মধ্যে।

তিনি জানান এঘটনায় জড়িত থাকা সন্দেহে তার দ্বিতীয় স্ত্রী রোকেয়া খাতুন, প্রতিবেশি জোহরা খাতুন ও ভাতিজা নজরুল ইসলামকে আটক করা হয়েছে। ময়না তদন্তের জন্য আব্দুল আজিজের লাশটি সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান।

  • 1
    Share

আপনার মতামত লিখুন :

আত্মহত্যা কারা করে, কেনো করে?

আত্মহত্যা কারা করে, কেনো করে?

রিমান্ড শেষে কারাগারে ডিজে নেহা

রিমান্ড শেষে কারাগারে ডিজে নেহা

ভারতে বাংলাদেশির ২৯ বছরের কারাদণ্ড

ভারতে বাংলাদেশির ২৯ বছরের কারাদণ্ড

আনসারুল্লাহ বাংলা টিমের ২ সক্রিয় সদস্য গ্রেপ্তার

আনসারুল্লাহ বাংলা টিমের ২ সক্রিয় সদস্য গ্রেপ্তার

মহিপুরে নির্যাতনের ভিডিও ভাইরাল হওয়া অপহৃত যুবক রায়হান উদ্ধার

মহিপুরে নির্যাতনের ভিডিও ভাইরাল হওয়া অপহৃত যুবক রায়হান উদ্ধার

প্রতারণা করে ২০ বছরেই কোটিপতি, ফাঁদে সরকারী কর্মচারীও

প্রতারণা করে ২০ বছরেই কোটিপতি, ফাঁদে সরকারী কর্মচারীও

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার: ApsNews24.Com (২০১২-২০২০)

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ নুরুন্নবী চৌধুরী সবুজ
01774-140422
প্রকাশকঃ আইনী পাঠশালা গ্রুপ
২২ চ্যামেলীবাগ (সিআইডি অফিসের পাশে) রমনা থানা, ঢাকা-১০০০।
01625-461876, 01771-784299
[email protected], [email protected]
Developed By Feroj

ব্রেকিং নিউজ