তালহা জাহিদ|| বিনা প্রতিদ্বন্দ্বীতায় কাউন্সিলর নির্বাচিত হওয়ার পথে জনপ্রিয় যুবলীগ নেতা মো: রিপন মোল্লা। তিনি উজিরপুর পৌরসভার ৭ নং ওয়ার্ডের কাউন্সিলর। প্রকিদ্ব
গত ৩০ নভেম্বর সোমবার সকালে তার ওয়ার্ডে বিগত নির্বাচনে প্রতিদন্ধিতাকারী প্রার্থী ও এবারের মনোনয়ন ফরম ক্রয়কারী মো: স্বপন হাওলাদার, তিনি তার কর্মী সর্মথকদের সাথে নিয়ে রিপন মোল্লার মনোনয়নপত্র দাখিল করেন। এবং নিজেকে নির্বাচন থেকে প্রত্যাহার করে নেয়ার ঘোষণা দিয়ে রিপন মোল্লার সাথে কাঁধে কাঁধ মিলিয়ে ৭নং ওয়ার্ডের জনগণের উন্নয়নের জন্য কাজ করার অঙ্গীকার করেন।
সেকারনে রিপন মোল্লা বিনাপ্রতিদন্দিতায় ৭নং ওয়ার্ডের কাউন্সিলর নির্বাচিত হওয়ার পথ নিশ্চিত। প্রথম পৌর নির্বাচনে রিপন মোল্লা বিপুল ভোটের ব্যবধানে ৭নং ওর্য়াড কাউন্সিলর নির্বাচিত হন। পরে তিনি উজিরপুর পৌর সভার দ্বিতীয় প্যানেল মেয়র নির্বাচিত হয়ে ওই ওয়ার্ডে ব্যাপক উন্নয়ন মূলক কর্মকান্ড করে বেশ প্রসংশিত হয়েছেন। রিপন মোল্লা গুঠিয়া ইউনিয়নের প্রয়াত চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আব্দুর রশিদ মোল্লার পুত্র। সে পৌর যুবলীগের যুগ্ম আহবায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন। তার এলাকায় বিপুল জনপ্রিয়তা রয়েছে।
এব্যাপারে পৌর এলাকার ৭ নং ওর্য়াডের একাধিক ভোটার জানান, এ বিজয় রিপন মোল্লার প্রতি জনগনের ভালোবাসা ও সম্মান সূচক কর্ম ফল। তিনি নির্বাচিত হওয়ার পর ধনী গরিব ভেদাভেদহীন ভাবে দিন রাত জনগনের পাশে যেমন ছিলেন তাই এখন জনগনও তার পাশে আছে।


