সব
facebook apsnews24.com
কলারোয়ায় ১৮৩ বোতল ফেনসিডিল উদ্ধার, আটক ৩ - APSNews24.Com

কলারোয়ায় ১৮৩ বোতল ফেনসিডিল উদ্ধার, আটক ৩

কলারোয়ায় ১৮৩ বোতল ফেনসিডিল উদ্ধার, আটক ৩

আসাদুজ্জামান আসাদ কলারোয়া প্রতিনিধি: কলারোয়া থানা পুলিশ অভিযান চালিয়ে ইঞ্জিনভ্যানে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ১৮৩ বোতল ফেনসিডিল উদ্ধারসহ ৩ ব্যক্তিকে গ্রেপ্তার
করেছে। মঙ্গলবার সকালে উপজেলার কাজিরহাট সন্নিকটে চিতলা এলাকা থেকে ফেনসিডিল বহনকারী ইঞ্জিনচালিত ভ্যান ‘আলমসাধু’সহ তাদের আটক করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলো: যশোর জেলার বেনাপোল পোর্ট থানার মহিষাডাঙ্গা গ্রামের রফিকুল ওরফে ছোট খোকার ছেলে সাইদুর রহমান (২১), একই এলাকার আব্দুল হামিদের ছেলে মাহাবুর রহমান(২৪) ও উত্তর বারোপোতা গ্রামের মৃত আবু বক্কর সিদ্দিকের ছেলে নূর মোহাম্মদ (৪০)।

কলারোয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জেল্লাল হোসেন এ উদ্ধার অভিযানের সত্যতা নিশ্চিত করে জানান, গোপন সূত্রে খবর পেয়ে থানার এসআই আবুল হাসান, এএসআই কামাল হোসেন সঙ্গীয় ফোর্সসহ চিতলা ইটভাটার সম্মুখ রাস্তা থেকে ফেনসিডিলবাহী ইঞ্জিনচালিত ভ্যানসহ তিন জনকে আটক করে। আটককৃতদের স্বীকারোক্তি অনুযায়ী তল্লাশি চালিয়ে ইঞ্জিনভ্যানের বসার স্থানে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ১৮৩ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। আটককৃতদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।

  • 1
    Share

আপনার মতামত লিখুন :

মঙ্গলবার সাংবাদিক মুজাক্কির হত্যার প্রতিবাদে মানববন্ধন

মঙ্গলবার সাংবাদিক মুজাক্কির হত্যার প্রতিবাদে মানববন্ধন

রাহেলা হযরত মডেল স্কুলে প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

রাহেলা হযরত মডেল স্কুলে প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

দ্যা স্টুডেন্টস ওয়েলফেয়ার এসোসিয়েশন কতৃক চক্ষু শিবিরের আয়োজন

দ্যা স্টুডেন্টস ওয়েলফেয়ার এসোসিয়েশন কতৃক চক্ষু শিবিরের আয়োজন

ভাষা শহীদ স্মরণে মাধবদী থানা প্রেস ক্লাবে দোয়া মাহফিল

ভাষা শহীদ স্মরণে মাধবদী থানা প্রেস ক্লাবে দোয়া মাহফিল

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে আলোচনা, কবিতা পাঠ ,দোয়া

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে আলোচনা, কবিতা পাঠ ,দোয়া

ঠাকুরগাঁওয়ে ন্যাশনাল পিপলস পার্টির একুশের শ্রদ্ধাঞ্জলী

ঠাকুরগাঁওয়ে ন্যাশনাল পিপলস পার্টির একুশের শ্রদ্ধাঞ্জলী

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার: ApsNews24.Com (২০১২-২০২০)

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ নুরুন্নবী চৌধুরী সবুজ
01774-140422
প্রকাশকঃ আইনী পাঠশালা গ্রুপ
২২ চ্যামেলীবাগ (সিআইডি অফিসের পাশে) রমনা থানা, ঢাকা-১০০০।
01625-461876, 01771-784299
[email protected], [email protected]
Developed By Feroj

ব্রেকিং নিউজ