সব
facebook apsnews24.com
উজিরপুরে পার্বত্য শান্তি চুক্তির ২৩ বছর পূর্তিতে আলোচনা সভা - APSNews24.Com

উজিরপুরে পার্বত্য শান্তি চুক্তির ২৩ বছর পূর্তিতে আলোচনা সভা

উজিরপুরে পার্বত্য শান্তি চুক্তির ২৩ বছর পূর্তিতে আলোচনা সভা

তালহা জাহিদঃ আজ ২ ডিসেম্বর ঐতিহাসিক পার্বত্য শান্তি চুক্তির ২৩ বছর পূর্তি। ১৯৯৭ সালের এই দিনে তৎকালীন আওয়ামী লীগ সরকার পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সঙ্গে ঐতিহাসিক পার্বত্য চুক্তির মাধ্যমে দীর্ঘ দুই দশকেরও বেশি সময় ধরে বিরাজমান রক্তক্ষয়ী সংঘাতের অবসান ঘটাতে সক্ষম হয়। বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার নির্দেশে সমজতার দ্বায়িত্ব পালনে সক্ষম হয় দক্ষিণ বাংলার রাজনৈতিক অভিভাবক জননেতা আলহাজ্ব আবুল হাসানাত আবদুল্লাহ। পার্বত্য শান্তি চুক্তির ২৩তম বর্ষপূর্তিতে পাহাড়ের বিভিন্ন স্থানে নানা শান্তিপূর্ণ কর্মসূচী গ্রহণ করা হয়েছে।

ঐতিহাসিক পার্বত্য শান্তিচুক্তি’র ২৩ বছর পূর্তি উপলক্ষ্যে আজ ২ ডিসেম্বর উপজেলা আওয়ামী লীগের পার্টি অফিসে সন্ধ্যা ৬টায় উজিরপুর উপজেলার আওয়ামী লীগের সভাপতি এস এম জামাল হোসেন এর সভাপতিত্বে এবং সাবেক উজিরপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি আনিসুর রহমান নয়ন’এর সঞ্চলনায় আলোচনা সভায় উপস্থিত ছিলেন উজিরপুর উপজেলা পরিষদের স্বনামধন্য চেয়ারম্যান ও সাবেক উপজেলা আওয়ামী লীগের বিপ্লবী সাধারণ সম্পাদক আব্দুল মজিদ সিকদার বাচ্চু, উজিরপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক সিনিয়র সহ সভাপতি ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ হাফিজুর রহমান ইকবাল, উজিরপুর উপজেলার আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক ও আসন্ন পৌর নির্বাচনের আ’লীগ মনোনীত নৌকা প্রতীকে মেয়র পদপ্রার্থী সফল মেয়র গিয়াস উদ্দিন বেপারি, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি অশোক কুমার হাওলাদার, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি মোঃ হাকিম সেরনিয়াবাত, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এ্যাড. সালাউদ্দিন শিবু, শিকারপুর ইউনিয়ন চেয়ারম্যান মোঃ সরোয়ার হোসেন, বরাকোঠা ইউনিয়ন চেয়ারম্যান মোঃ শহিদুল ইসলাম মৃধা, উপজেলা শ্রমিক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম শিপন মোল্লা, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি তাপস সাহা, উপজেলা ছাত্রলীগের সভাপতি বাবু অসীম ঘরামী, উজিরপুর উপজেলার ছাত্রলীগের সাধারন সম্পাদক জালিছ মাহমুদ শাওন’সহ প্রমূখ।

এসময়ে উপস্থিতি নেত্রীবৃন্দ ঐতিহাসিক পার্ব্যত শান্তিচুক্তির বাস্তবায়নের প্রণেতা মাননীয় মন্ত্রী পদমর্যাদায়, সাবেক চীফ হুইপ, বরিশাল জেলা আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি, বঙ্গবন্ধুর ভাগ্নে দক্ষিণ অঞ্চলের রাজনৈতিক অভিভাবক জননেতা আলহাজ্ব আবুল হাসানাত আবদুল্লাহ’র প্রতি গভীর শ্রদ্ধা ভালোবাসা কৃতজ্ঞতা প্রকাশ করেন। পাশাপাশি আসন্ন উজিরপুর পৌরসভার নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী গিয়াস উদ্দিন বেপারি’র পক্ষে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে বিজয়লাভের প্রত্যাশা ব্যক্ত করে সংগঠনিক নানাবিধ আলোচনা করেন।

  • 282
    Shares

আপনার মতামত লিখুন :

রায়পুরায় স্বরসতী পূজা উপলক্ষে সাংবাদিকের শীতবস্ত্র বিতরণ

রায়পুরায় স্বরসতী পূজা উপলক্ষে সাংবাদিকের শীতবস্ত্র বিতরণ

ধানমন্ডি শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ’র শীত বস্ত্র বিতরণ

ধানমন্ডি শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ’র শীত বস্ত্র বিতরণ

স্বাধীনতা বিরোধীদের সাথে কোন আপোস নেই

স্বাধীনতা বিরোধীদের সাথে কোন আপোস নেই

গৌরনদীতে বৃদ্ধি পাচ্ছে করোনার টিকাগ্রহনের সংখ্যা

গৌরনদীতে বৃদ্ধি পাচ্ছে করোনার টিকাগ্রহনের সংখ্যা

শহীদ জননী সাহান আরা আব্দুল্লাহর জন্মদিন পালন।

শহীদ জননী সাহান আরা আব্দুল্লাহর জন্মদিন পালন।

কলারোয়ায় ১৮৩ বোতল ফেনসিডিল উদ্ধার, আটক ৩

কলারোয়ায় ১৮৩ বোতল ফেনসিডিল উদ্ধার, আটক ৩

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার: ApsNews24.Com (২০১২-২০২০)

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ নুরুন্নবী চৌধুরী সবুজ
01774-140422
প্রকাশকঃ আইনী পাঠশালা গ্রুপ
২২ চ্যামেলীবাগ (সিআইডি অফিসের পাশে) রমনা থানা, ঢাকা-১০০০।
01625-461876, 01771-784299
[email protected], [email protected]
Developed By Feroj

ব্রেকিং নিউজ