সব
facebook apsnews24.com
বাকেরগঞ্জে উৎসবমুখর পরিবেশে নমিনেশন ফরম জমা - APSNews24.Com

বাকেরগঞ্জে উৎসবমুখর পরিবেশে নমিনেশন ফরম জমা

বাকেরগঞ্জে উৎসবমুখর পরিবেশে নমিনেশন ফরম জমা

বাকেরগঞ্জ প্রতিনিধি
বাকেরগঞ্জ পৌরসভার নির্বাচন উপলক্ষে আজকে ১ই ডিসেম্বর নমিনেশন ফরম জমা দেবার শেষ দিনে ব্যপক উৎসব মূখর পরিবেশে মেয়র পদে দলীয় প্রতিকে ৩জন প্রার্থী মনোনয়ন ফরম জমা দিয়েছেন। এদের মধ্যে আওয়ামী
লীগের নৌকা প্রতীকে বর্তমান মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লোকমান হোসেন ডাকুয়া, বি এন পির ধানের শীর্ষ প্রতীকের মনিরুজ্জামান মনির ও ইসলামি আন্দোলনের পাখা প্রতীকে খলিলুর রহমান নমিনেশন ফরম জমা দিয়েছেন। এছাড়াও একই সাথে পৌরসভার ৯ টি ওয়ার্ডে ২৯ জন পৌর কাউন্সিলর প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম জমা দিয়েছেন। এদের মধ্যে ১ নং ওয়ার্ডে ২ জন, ২ নং ওয়ার্ডে ৩ জন, ৩ নং ওয়ার্ডে ৩ জন, ৪ নং ওয়ার্ডে ২ জন, ৫ নং ওয়ার্ডে ৬ জন, ৬ নং ওয়ার্ডে ৩ জন, ৭ নং ওয়ার্ডে ৩ জন, ৮ নং ওয়ার্ডে ৪ জন, ৯ নং ওয়ার্ডে ৩ জন প্রার্থী নির্বাচনী নমিনেশন ফরম জমা দিয়েছেন। এছাড়া সংরক্ষিত নারী সদস্য পদে প্রতি ৩ জন করে ৯ জন প্রার্থী নমিনেশন ফরম জমা দিয়েছেন। সকাল ১০ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত জমা দান উপলক্ষে উপজেলা নির্বাচন কমিশন অফিসে ছিলো উৎসব মূখর পরিবেশ। উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন দলীয় নেতাকর্মী বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ও বিপুল সংখ্যক সংবাদকর্মী ও সাধারণ মানুষ। প্রার্থীরা সবাই ফরম জমা শেষে নিজেদের জন্য দোয়া ও আশির্বাদ কামনা করছেন।

  • 177
    Shares

আপনার মতামত লিখুন :

রায়পুরায় স্বরসতী পূজা উপলক্ষে সাংবাদিকের শীতবস্ত্র বিতরণ

রায়পুরায় স্বরসতী পূজা উপলক্ষে সাংবাদিকের শীতবস্ত্র বিতরণ

ধানমন্ডি শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ’র শীত বস্ত্র বিতরণ

ধানমন্ডি শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ’র শীত বস্ত্র বিতরণ

স্বাধীনতা বিরোধীদের সাথে কোন আপোস নেই

স্বাধীনতা বিরোধীদের সাথে কোন আপোস নেই

গৌরনদীতে বৃদ্ধি পাচ্ছে করোনার টিকাগ্রহনের সংখ্যা

গৌরনদীতে বৃদ্ধি পাচ্ছে করোনার টিকাগ্রহনের সংখ্যা

শহীদ জননী সাহান আরা আব্দুল্লাহর জন্মদিন পালন।

শহীদ জননী সাহান আরা আব্দুল্লাহর জন্মদিন পালন।

কলারোয়ায় ১৮৩ বোতল ফেনসিডিল উদ্ধার, আটক ৩

কলারোয়ায় ১৮৩ বোতল ফেনসিডিল উদ্ধার, আটক ৩

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার: ApsNews24.Com (২০১২-২০২০)

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ নুরুন্নবী চৌধুরী সবুজ
01774-140422
প্রকাশকঃ আইনী পাঠশালা গ্রুপ
২২ চ্যামেলীবাগ (সিআইডি অফিসের পাশে) রমনা থানা, ঢাকা-১০০০।
01625-461876, 01771-784299
[email protected], [email protected]
Developed By Feroj

ব্রেকিং নিউজ