মোঃ রাসেল হোসাইন বরগুনা প্রতিনিধি:
বরগুনা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে বরগুনার সাংবাদিক ইউনিয়নের প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
২৯ নভেম্বর ২০২০ ইং রাত ৮টায় অতিরিক্ত পুলিশ সুপার জনাব মফিজুল ইসলাম এর আমন্ত্রণে এ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। জেলার সার্বিক আইন শৃঙ্খলা ও করোনা পরিস্থিতি নিয়ে সভায় আলোচনা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, বরগুনা জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ ( ওসি ডিবি ) খন্দকার জাকির হোসেন।
এসআই মো: ইয়াকুব।
সভায় সাংবাদিকদের মধ্যে বক্তব্য রাখেন, যুগান্তর পত্রিকার স্টাফ রিপোর্টার, বাংলাদেশ বেতারের বরগুনা প্রতিনিধি ও বরগুনা সাংবাদিক ইউনিয়নের সম্মানিত সভাপতি এডভোকেট এম মজিবুল হক কিসলু , যমুনা টেলিভিশনের বরগুনা প্রতিনিধি ও সাংবাদিক ইউনিয়নের সম্মানিত সাধারণ সম্পাদক ফেরদৌস খান ইমন। মাই টিভি, ও দৈনিক নবচেতনা পত্রিকার জেলা প্রতিনিধি শফিকুল ইসলাম স্বপন। ৭১ টেলিভিশনের বরগুনা প্রতিনিধি ও সাংবাদিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক ইমরান হোসেন টিটু,ইনডিপেনডেন্ট টেলিভিশনের বরগুনা প্রতিনিধি আরিফ হোসেন ফসল। চ্যানেল এস টিভি, দৈনিক গণকণ্ঠ, দৈনিক ভোরের দর্পণ, দৈনিক বাংলা সময় পত্রিকার বরগুনা জেলা প্রতিনিধি মোঃ সোহরাব হোসেন প্রমুখ সভায় বরগুনার সার্বিক আইন শৃঙ্খলা ও জেলার করোনা পরিস্থিতি নিয়ে সাংবাদিক ও পুলিশ কর্মকর্তারা আলোচনা করেন। অতিরিক্ত পুলিশ সুপারের এই মহতী উদ্যোগের জন্য সাংবাদিক ইউনিয়নের পক্ষ থেকে বরগুনার আইন-শৃঙ্খলা রক্ষার্থে সার্বিক সহযোগিতা করার আশ্বাস দেন। এবং বরগুনা জেলা পুলিশকে ধন্যবাদ জানান।


