সব
facebook apsnews24.com
কুষ্টিয়ায় পুলিশ ও র‌্যাব পরিচয়দানকারী ডাকাত গ্রেফতার - APSNews24.Com

কুষ্টিয়ায় পুলিশ ও র‌্যাব পরিচয়দানকারী ডাকাত গ্রেফতার

কুষ্টিয়ায় পুলিশ ও র‌্যাব পরিচয়দানকারী  ডাকাত গ্রেফতার

আব্দুম মুনিব, কুষ্টিয়া ঃ কুষ্টিয়া ডিবি পুলিশ অভিযান চালিয়ে র‌্যাবসহ বিভিন্ন গোয়েন্দা সংস্থার পরিচয়ে দিয়ে অভিনব কৌশলে ডাকাতি ছিনতাই করা আন্তঃজেলা ডাকাত দলের মূল হোতাসহ দূর্ধর্ষ ৩ ডাকাতকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলো চক্রের মূল হোতা ঢাকার সাভারের আরিফুল ইসলাম (৪২) নোয়াখালীর খোকন মিয়া ওরফে জামাল মিয়া (৫৫) ও মুন্সিগঞ্জ সদরের বাবু মিয়া (৪২)।
সোমবার বেলা ১১টায় পুলিশ লাইনে এক সংবাদ সম্মেলনে পুলিশ সুপার এস এম তানভীর আরাফাত সাংবাদিকদের বলেন, গ্রেফতারকৃতরা জেলার বাইরে থেকে এসে দীর্ঘদিন ধরে কুষ্টিয়ার বিভিন্ন স্থানে গোয়েন্দা পুলিশ ও র‌্যাব পরিচয় দিয়ে ওয়াকিটকি, হাতকড়া ও পিস্তল দেখিয়ে কৌশলে ডাকাতি ও ছিনতাই করতো। পুলিশ বিভিন্ন প্রযুক্তি ব্যবহার করে তাদের ধরতে চেষ্টা চালিয়ে যাচ্ছিল। রবিবার রাতে কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার বারমাইল নামক স্থানে ডাকাতির প্রস্তুতিকালে ডিবি পুলিশের একটি দল তাদেরকে গ্রেফতার করে। এসময় পুলিশ তাদের কাছ থেকে ডাকাতি কাজে ব্যবহৃত ১ টি প্রাইভেট কার, ২টি বিদেশি পিস্তল ও গুলি বার্মিজ টিপ চাকু, ডেগার, মাদকদ্রব্য, সেনাবাহিনীর লোগো যুক্ত টি-শার্ট, স্পেশাল সিকিউরিটি কমান্ডো লোগো যুক্ত টি-শার্ট, ওয়াকি টকি, হ্যান্ড কাপ, নিরাপত্তা বাহিনীর বুট, র‌্যাব এর ব্যবহৃত ক্যাপ, নগদ প্রায় ১লক্ষ টাকা, স্বর্ণালঙ্কার, একাধিক মোবাইল ফোন উদ্ধার করে।

আব্দুম মুনিব
কুষ্টিয়া

  • 1
    Share

আপনার মতামত লিখুন :

রায়পুরায় স্বরসতী পূজা উপলক্ষে সাংবাদিকের শীতবস্ত্র বিতরণ

রায়পুরায় স্বরসতী পূজা উপলক্ষে সাংবাদিকের শীতবস্ত্র বিতরণ

ধানমন্ডি শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ’র শীত বস্ত্র বিতরণ

ধানমন্ডি শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ’র শীত বস্ত্র বিতরণ

স্বাধীনতা বিরোধীদের সাথে কোন আপোস নেই

স্বাধীনতা বিরোধীদের সাথে কোন আপোস নেই

গৌরনদীতে বৃদ্ধি পাচ্ছে করোনার টিকাগ্রহনের সংখ্যা

গৌরনদীতে বৃদ্ধি পাচ্ছে করোনার টিকাগ্রহনের সংখ্যা

শহীদ জননী সাহান আরা আব্দুল্লাহর জন্মদিন পালন।

শহীদ জননী সাহান আরা আব্দুল্লাহর জন্মদিন পালন।

কলারোয়ায় ১৮৩ বোতল ফেনসিডিল উদ্ধার, আটক ৩

কলারোয়ায় ১৮৩ বোতল ফেনসিডিল উদ্ধার, আটক ৩

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার: ApsNews24.Com (২০১২-২০২০)

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ নুরুন্নবী চৌধুরী সবুজ
01774-140422
প্রকাশকঃ আইনী পাঠশালা গ্রুপ
২২ চ্যামেলীবাগ (সিআইডি অফিসের পাশে) রমনা থানা, ঢাকা-১০০০।
01625-461876, 01771-784299
[email protected], [email protected]
Developed By Feroj

ব্রেকিং নিউজ