সব
facebook apsnews24.com
অপরাধীরা মাটির গর্তে লুকিয়েও রেহাই পাবে না- জাহেদুল ইসলাম। - APSNews24.Com

অপরাধীরা মাটির গর্তে লুকিয়েও রেহাই পাবে না- জাহেদুল ইসলাম।

অপরাধীরা মাটির গর্তে লুকিয়েও রেহাই পাবে না- জাহেদুল ইসলাম।

হারুনর রশিদ পাহাড়ঃ সমতল যেখানেই হোক;অপরাধিরা মাটির গর্তে লুকিয়ে থেকে ও রেহায় পাবেনা,কাজেই তাঁর প্রমাণ। মহেশখালী থানা পুলিশের প্রেস ব্রিফিং কালে বলেছেন সহকারী পুলিশ সুপার মহেশখালী সার্কেল জাহেদুল ইসলাম।

মহেশখালীর আইন শৃংখলা পরিস্থিতি নিয়ন্ত্রনে রাখতে তিনি স্থানীয়দের সহযোগীতা কামনা করেছেন।
রবিবার সকাল ১১টার দিকে থানা প্রাঙ্গনে স্থানীয় সাংবাদিকদের উপস্থিতিতে এ প্রেস ব্রিফিং দেয় পুলিশ। সাম্প্রতিক সময়ে মহেশখালী থানার ছোট মহেশখালী হয়ে পাহাড়ী জনপথ শাপলাপুর জনতাবাজার সড়কে চুরি,ছিনতাই বেড়ে গিয়ে মোটরসাইকেল ও টাকা পয়সা লোটের ঘটনা ঘটেছে।

এব্যাপারে কক্সবাজার জেলার পুলিশ সুপার হাসানুজ্জামান,সহকারী পুলিশ সুপার মহেশখালী সার্কেল জাহেদুল ইসলাম,মহেশখালী থানার অফিসার ইনচার্জ আব্দুল হাই এর নেতৃত্বে, পুলিশ পরিদর্শক তদন্ত আশিক ইকবাল এর সহযোগীতায় এসআই শাহাদাৎ, এসআই মনিষ সরকার ও সঙ্গীয় ফোর্সসহ তথ্য প্রযুক্তি ব্যবহার করে সড়কে গাড়ী ও মালামাল ছিনতাই সংক্রান্ত থানায় রুজু হওয়া ২টি মামলার এজাহার নামীয় আসামী ১. শফিকুল ইসলাম শফি(৩৬) পিতা- মো:জাকের হোসেন,সে চকরিয়া উপজেলার হারবাং এলাকার বাসিন্দা।২.মিজানুর রহমান(৩৪)পিতা- গিয়াস উদ্দিন,সে জামালগঞ্জ থানার খান্দাগাও ম এ/পি মহেশখালির শাপলাপুর ষাটমারা এলাকায় থাকে।৩.মোঃনাছির(২৮) পিতা-মৃত জাকির হোছাইন, সে উপজেলার মাতারবাড়ী ইউপির লাইল্যাঘোনা গ্রামের বাসিন্দা।পুলিশ তথ্য প্রযুক্তি ব্যবহার করে আসামীদের কে চকরিয়া,সাতকানিয়া ও মহেশখালিতে অভিযান পরিচালনা করে গ্রাপ্তার করা হয়।আসামী শফিকুল ইসলাম শফির হেফাজত থেকে একটি লাল রঙ্গের মোটর সাইকেল, মিজানের হেফাজত থেকে একটি কালো রঙ্গের ইয়ামাহা মোটর সাইকেল এবং আসামী নাছির উদ্দিনের কাছ থেকে ২টি স্মাট মোবাইল উদ্ধার করা হয়। ছিনতাই হওয়া মালামাল গুলি উদ্ধার পরবর্তী সনাক্ত করেন মামলার বাদীগন।
প্রেস ব্রিফিং কালে উপস্থিত ছিলেন থানার ওসি আব্দুল হাই,পুলিশ পরিদর্শক তদন্ত আশিক ইকবাল,সেকেন্ড অফিসার এসআই মফিদুলসহ থানার অফিসারবৃন্দ।

  • 1
    Share

আপনার মতামত লিখুন :

রায়পুরায় স্বরসতী পূজা উপলক্ষে সাংবাদিকের শীতবস্ত্র বিতরণ

রায়পুরায় স্বরসতী পূজা উপলক্ষে সাংবাদিকের শীতবস্ত্র বিতরণ

ধানমন্ডি শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ’র শীত বস্ত্র বিতরণ

ধানমন্ডি শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ’র শীত বস্ত্র বিতরণ

স্বাধীনতা বিরোধীদের সাথে কোন আপোস নেই

স্বাধীনতা বিরোধীদের সাথে কোন আপোস নেই

গৌরনদীতে বৃদ্ধি পাচ্ছে করোনার টিকাগ্রহনের সংখ্যা

গৌরনদীতে বৃদ্ধি পাচ্ছে করোনার টিকাগ্রহনের সংখ্যা

শহীদ জননী সাহান আরা আব্দুল্লাহর জন্মদিন পালন।

শহীদ জননী সাহান আরা আব্দুল্লাহর জন্মদিন পালন।

কলারোয়ায় ১৮৩ বোতল ফেনসিডিল উদ্ধার, আটক ৩

কলারোয়ায় ১৮৩ বোতল ফেনসিডিল উদ্ধার, আটক ৩

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার: ApsNews24.Com (২০১২-২০২০)

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ নুরুন্নবী চৌধুরী সবুজ
01774-140422
প্রকাশকঃ আইনী পাঠশালা গ্রুপ
২২ চ্যামেলীবাগ (সিআইডি অফিসের পাশে) রমনা থানা, ঢাকা-১০০০।
01625-461876, 01771-784299
[email protected], [email protected]
Developed By Feroj

ব্রেকিং নিউজ