সব
facebook apsnews24.com
এক ব্লাড টেস্টে ‘ধরা পড়বে’ ৫০ প্রকার ক্যানসার - APSNews24.Com

এক ব্লাড টেস্টে ‘ধরা পড়বে’ ৫০ প্রকার ক্যানসার

এক ব্লাড টেস্টে ‘ধরা পড়বে’ ৫০ প্রকার ক্যানসার

ব্রিটেনের ন্যাশনাল হেলথ সার্ভিস (এনএইচএস) থেকে ৫০ প্রকার ক্যানসার শনাক্তের একটি পদ্ধতি চালু করা হচ্ছে। সাধারণ একটি ব্লাড টেস্টেই এটি সম্ভব বলে মনে করছেন দেশটির বিজ্ঞানীরা।

গ্যালারি ব্লাড টেস্টে নামের ওই পদ্ধতি তৈরি করেছে ক্যালিফোর্নিয়ার হেলথ কেয়ার কোম্পানি গ্রেইল।

মার্কিন গণমাধ্যম সিএনএনের খবরে বলা হয়েছে, প্রাথমিক ট্রায়ালে ১ লাখ ৬৫ হাজার মানুষকে এই টেস্টের আওতায় নেয়া হবে।

গ্রেইল কোম্পানি শুরুতে ক্যানসার শনাক্তের পদ্ধতি নিয়ে কাজ করে। বিল গেটস এবং জেফ বেজোসের মতো বিনিয়োগকারী এই কোম্পানিতে অর্থ লগ্নি করেছেন।

এনএইচএস ইংল্যান্ড আশা করছে, এই ব্লাড টেস্টের মাধ্যমে আগেভাগে ক্যানসার শনাক্ত করে লাখ লাখ মানুষের জীবন বাঁচানো সম্ভব।

ব্রিটেনে প্রায় প্রতিদিন ১ হাজার মানুষের নতুন করে ক্যানসার শনাক্ত হচ্ছে।

এই প্রোগ্রাম শুরু হবে ২০২১ সালের মাঝামাঝি। ১ লাখ ৬৫ হাজার মানুষের মধ্যে ১ লাখ ৪০ হাজারের বয়স ৫০ থেকে ৭৯ বছরের মধ্যে, যাদের কোনো উপসর্গ নেই। বাকি ২৫ হাজারের সম্ভাব্য কিছু উপসর্গ আছে।

সবার রক্ত সংগ্রহ করে পরীক্ষা সম্পর্কে নিশ্চিত হতে আরও দুই বছর লেগে যাবে। সব ঠিক থাকলে ২০২৫ সাল নাগাদ সাধারণ মানুষ এভাবে পরীক্ষা করাতে পারবেন।

  • 15
    Shares

আপনার মতামত লিখুন :

গৌরনদী গোবর্ধন থেকে হাফেজ নিখোঁজ

গৌরনদী গোবর্ধন থেকে হাফেজ নিখোঁজ

আওয়ামীলীগ ক্ষমতায় আছে বলেই কুড়িগ্রাম মঙ্গামুক্ত : প্রধানমন্ত্রী

আওয়ামীলীগ ক্ষমতায় আছে বলেই কুড়িগ্রাম মঙ্গামুক্ত : প্রধানমন্ত্রী

যে পাঁচ পরিস্থিতিতে ব্যায়ামে বিরতি দেবেন

যে পাঁচ পরিস্থিতিতে ব্যায়ামে বিরতি দেবেন

চোখের জলে কুষ্টিয়া থেকে এক কর্মবীরের বিদায়

চোখের জলে কুষ্টিয়া থেকে এক কর্মবীরের বিদায়

ঘুমানোর সময় মোবাইল ফোন কতটুকু দূরত্বে রাখা উচিত?

ঘুমানোর সময় মোবাইল ফোন কতটুকু দূরত্বে রাখা উচিত?

বানারীপাড়ায় নৌকা প্রার্থীর সুভাষ চন্দ্র শীলের জয়লাভ

বানারীপাড়ায় নৌকা প্রার্থীর সুভাষ চন্দ্র শীলের জয়লাভ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার: ApsNews24.Com (২০১২-২০২০)

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ নুরুন্নবী চৌধুরী সবুজ
01774-140422
প্রকাশকঃ আইনী পাঠশালা গ্রুপ
২২ চ্যামেলীবাগ (সিআইডি অফিসের পাশে) রমনা থানা, ঢাকা-১০০০।
01625-461876, 01771-784299
[email protected], [email protected]
Developed By Feroj

ব্রেকিং নিউজ