সব
facebook apsnews24.com
যে পাঁচ পরিস্থিতিতে ব্যায়ামে বিরতি দেবেন - APSNews24.Com

যে পাঁচ পরিস্থিতিতে ব্যায়ামে বিরতি দেবেন

যে পাঁচ পরিস্থিতিতে ব্যায়ামে বিরতি দেবেন

নিয়মিত ব্যায়াম করা গুরুত্বপূর্ণ। এটি সব বয়সের মানুষের জন্যই জরুরি। নিয়মিত ব্যায়াম করলে শরীর চাঙা থাকে। আঘাতের ঝুঁকি কমায়, জটিল রোগ প্রতিরোধ করে এবং মন ভালো থাকে। তবে মাঝেমধ্যে ব্যায়ামে বিরতি দেওয়া মন্দ কিছু নয়। কিন্তু কখন এই বিরতি নিতে হবে তা বুঝতে পারেন না অনেকেই। যেসব পরিস্থিতিতে অবশ্যই ব্যায়াম করা থেকে বিরত থাকতে হবে

ঘুম ঘুম ভাব

রাতে দেরি করে ঘুমানোর ফলে সকালে শরীর ক্লান্ত লাগে এবং ঘুম ঘুম ভাব রয়ে যায়। এ ক্ষেত্রে ব্যায়ামের জন্য নিজেকে চাপ দেওয়া ঠিক নয়। এই পরিস্থিতিতে ব্যায়াম করলে আরও বেশি ক্লান্ত অনুভব করবেন।

 অসুস্থ হলে

অসুস্থতায় যেকোনো ধরনের শারীরিক কসরত পরিস্থিতি আরও খারাপ করে তোলে। শরীর সুস্থ হতে সময়ের প্রয়োজন। এ ক্ষেত্রে এক বা দুদিন ব্যায়ামে বিরতি দেওয়া ক্ষতির কিছু নেই।

আঘাতপ্রাপ্ত হলে

শরীরে কোনো অংশে আঘাত নিয়ে ব্যায়াম করলে পরিস্থিতি আরও জটিল হয়ে দাঁড়ায়। এমন পরিস্থিতিতে শারীরিক চাপ নেওয়া ঠিক হবে না।

পেশিতে ব্যথা পেলে

যদি কোনো কারণে পেশিতে ব্যথা অনুভব করেন তবে সেদিন জিমে না যাওয়াই উত্তম। শরীরকে বিশ্রামের সময় দিন। এতে পেশি দ্রুত সেরে উঠতে সহায়ক হবে।

মাতাল অবস্থায়

অ্যালকোহল পান করে ব্যায়াম করা ঠিক নয়। এতে মনোযোগের ঘাটতি এবং অসচেতনতার অভাবে দুর্ঘটনার আশঙ্কা থাকে।

  • 3
    Shares

আপনার মতামত লিখুন :

কিংবদন্তী অভিনেতা এটিএম শামসুজ্জামান মারা গেছেন

কিংবদন্তী অভিনেতা এটিএম শামসুজ্জামান মারা গেছেন

শিল্পকলা একাডেমির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

শিল্পকলা একাডেমির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

এমপি পাপুলের সাজার রায়ের কপি সরকারের কাছে

এমপি পাপুলের সাজার রায়ের কপি সরকারের কাছে

কোভিড মোকাবিলায় স্বর্ণপদক পেলেন ইউপি চেয়ারম্যান সীমান্ত

কোভিড মোকাবিলায় স্বর্ণপদক পেলেন ইউপি চেয়ারম্যান সীমান্ত

মঙ্গল থেকে এলো প্রথম ছবি

মঙ্গল থেকে এলো প্রথম ছবি

ইসলাম ধর্ম ত্যাগ করে ইহুদি হয়ে গেলেন কুয়েতের গায়িকা

ইসলাম ধর্ম ত্যাগ করে ইহুদি হয়ে গেলেন কুয়েতের গায়িকা

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার: ApsNews24.Com (২০১২-২০২০)

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ নুরুন্নবী চৌধুরী সবুজ
01774-140422
প্রকাশকঃ আইনী পাঠশালা গ্রুপ
২২ চ্যামেলীবাগ (সিআইডি অফিসের পাশে) রমনা থানা, ঢাকা-১০০০।
01625-461876, 01771-784299
[email protected], [email protected]
Developed By Feroj

ব্রেকিং নিউজ