আসাদুজ্জামান আসাদ কলারোয়া প্রতিনিধিঃ
২৮ নভেম্বর শনিবারে। কলারোয়া উপজেলার কাকডাঙ্গা গ্রামের মানসিক প্রতিবন্ধী আক্তারুলকে (সাতক্ষীরা জেলা পাগল কমিটির সভাপতি নামে সবাই তাকে চিনেন ) আস্ট্রোলিয়ান প্রবাসি জনাব আলতাফ হোসেন লাল্টু অর্থয়ানে হুইল চেয়ার দান করলেন। ৫নং কেঁড়াগাছি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব আফজাল হোসেন হাবিল।
সম্প্রতি মারাত্মক দূর্ঘটনায় আক্তারুল ( ডান পা) কেটে বাদ দিতে হলে তার একাকী চলাফেরা খুবই কষ্ট সাধ্য হয় । ইউপি চেয়ারম্যান আফজাল হোসেন হাবিল একথা জানতে পেরে সাহিয্যের জন্য এগিয়ে আসেন ওএকটি হুইল চেয়ার আক্তারুলকে দান করেন সাথে সাথে বাড়িতে পৌঁছে দেন। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, কেঁড়াগাছি ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মাষ্টার শাহিনুর রহমান, যুবলীগ নেতা আজিজুর রহমান, নুরুল ইসলামসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।


