সব
facebook apsnews24.com
কুমারখালীর সাবেক চেয়ারম্যান নজরুলের আবিস্কার নতুন জাতের ধান - APSNews24.Com

কুমারখালীর সাবেক চেয়ারম্যান নজরুলের আবিস্কার নতুন জাতের ধান

কুমারখালীর সাবেক চেয়ারম্যান নজরুলের আবিস্কার নতুন জাতের ধান

সোহাগ মাহমুদ খান;

কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলার নন্দলালপুর ইউপির সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম আবিস্কার করেছেন এক নতুন জাতের ধান। উচ্চ ফলনশীল এই ধানের রয়েছে কিছু বিশেষত্ব। আমন এবং বোরো দুই মওসুমে এই ধান চাষ করে বেশ ফলনও পেয়েছেন তিনি।

ঝিনাইদহের হরি বাবুর হরিধানের মতই নজরুল ইসলামের ধান আবিস্কারের ঘটনা অনেকটা মিল রয়েছে। সেক্ষেত্রে এই নতুন ধানকে ‘নজরুল ধান‘ নামকরণ করা বেশ যুক্তিযুক্ত।

সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম ধান আবিস্কারের বিষয়ে জানান, দুই বছর আগে আমার একটি ধান ক্ষেতে কয়েকটি ধান গাছ ভিন্ন রকম চোখে পড়ে। বিশেষ করে গাছগুলো একটু লম্বা ও শক্ত ছিল । আমি আলাদা ভাবে সেই ধান সংগ্রহ করে পরের মওসুমে চারা তৈরি করেছিলাম। সে চারা থেকে আবার ধান উৎপাদন করে পুনরায় চারা তৈরি করে ১০ কাঠা জমিতে আবাদ করেছি।

তিনি আরো জানান, এই ধানের ছড়াগুলো খেজুরের ছড়ার মত দেখতে। অন্য ধানের ছড়ায় যেখানে সোজাসুজি ৩/৪ দানা থাকে সেখানে এই ধানে ৫/৭ দানা ঝুলতে দেখা যায়, ফলে ফলনও বিঘা প্রতি ৪/৫ মন বেশী হওয়ার সম্ভাবনা রয়েছে। মোটাজাতের এই ধান বেশ সুস্বাদু ও পরিবেশ বান্ধব বলে তিনি জানান।

সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম নতুন জাতের ধান আবিস্কার করার বিষয়টি বার বার উপজেলা কৃষি অফিসে অবগত করলেও তারা সহযোগীতা করা তো দুরের কথা সেই ধান ক্ষেত দেখতেও যাননি বলে তিনি চরম দুঃখ প্রকাশ করেছেন।

প্রচার এবং উপযুক্ত সুযোগ-সুবিধা পেলে নজরুল ইসলামের ধান জাতীয় ও আন্তজাতিক ক্ষেত্রে সুনাম বয়ে আনবে একথা বলায় যায়।

  • 28
    Shares

আপনার মতামত লিখুন :

রায়পুরায় স্বরসতী পূজা উপলক্ষে সাংবাদিকের শীতবস্ত্র বিতরণ

রায়পুরায় স্বরসতী পূজা উপলক্ষে সাংবাদিকের শীতবস্ত্র বিতরণ

ধানমন্ডি শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ’র শীত বস্ত্র বিতরণ

ধানমন্ডি শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ’র শীত বস্ত্র বিতরণ

স্বাধীনতা বিরোধীদের সাথে কোন আপোস নেই

স্বাধীনতা বিরোধীদের সাথে কোন আপোস নেই

গৌরনদীতে বৃদ্ধি পাচ্ছে করোনার টিকাগ্রহনের সংখ্যা

গৌরনদীতে বৃদ্ধি পাচ্ছে করোনার টিকাগ্রহনের সংখ্যা

শহীদ জননী সাহান আরা আব্দুল্লাহর জন্মদিন পালন।

শহীদ জননী সাহান আরা আব্দুল্লাহর জন্মদিন পালন।

কলারোয়ায় ১৮৩ বোতল ফেনসিডিল উদ্ধার, আটক ৩

কলারোয়ায় ১৮৩ বোতল ফেনসিডিল উদ্ধার, আটক ৩

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার: ApsNews24.Com (২০১২-২০২০)

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ নুরুন্নবী চৌধুরী সবুজ
01774-140422
প্রকাশকঃ আইনী পাঠশালা গ্রুপ
২২ চ্যামেলীবাগ (সিআইডি অফিসের পাশে) রমনা থানা, ঢাকা-১০০০।
01625-461876, 01771-784299
[email protected], [email protected]
Developed By Feroj

ব্রেকিং নিউজ