সব
facebook apsnews24.com
গৃহবধূকে ধর্ষণের চেষ্টায় রায়পুরার স্থানীয় এক নেতা আটক - APSNews24.Com

গৃহবধূকে ধর্ষণের চেষ্টায় রায়পুরার স্থানীয় এক নেতা আটক

গৃহবধূকে ধর্ষণের চেষ্টায় রায়পুরার স্থানীয় এক নেতা আটক


নরসিংদী প্রতিনিধি:
নরসিংদীর রায়পুরায় গৃহবধু (২৯) কে ধর্ষণের চেষ্টার ঘটনায় পৌরসভা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক দিপু মিয়া (২২) কে গ্রেপ্তার করে জেল হাজতে প্রেরণ করেছে পুলিশ।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন রায়পুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) মহসিনুল কাদির।
অভিযুক্ত দিপু পৌর এলাকার রামনগর হাটি গ্রামের শহীদ মিয়ার ছেলে ও সম্পর্কে ওই নারীর চাচাতো দেবর। মামলার সূত্রে জানা যায়, অভিযোগকারীর স্বামী প্রবাসে থাকার সুযোগে দিপু দীর্ঘদিন ধরে ওই নারীকে কুপ্রস্তাব দিয়ে আসছিলো। ওই নারী সেই কুপ্রস্তাবে রাজি না হওয়ায় দিপু ওই নারীকে সুযোগ পেয়ে ধর্ষণের হুমকি দিয়ে আসছিলো।

পরে (২৬ নভেম্বর) বৃহস্পতিবার সকালে ওই নারী সাংসারিক কাজকর্ম করা অবস্থায় দিপু ঘরে ডুকে ওই নারী ঝাপটে ধরে জোর পূর্বক ধর্ষণের চেষ্টা চালায়। পরে ওই নারী দিপুর হাত তার মুখ থেকে সরিয়ে চিৎকার দিলে আশেপাশের লোকজনের উপস্থিতিটের পেয়ে দিপু পালিয়ে যায়।

এ ঘটনায় রায়পুরা থানায় একটি মামলা দায়ের করেছে ভুক্তভোগী নারী। পরে সেই মামলার প্রেক্ষিতে ওই দিন বিকেলেই রায়পুরা থানার বাহির থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করে জেল হাজতে প্রেরণ করে।

  • 2
    Shares

আপনার মতামত লিখুন :

আত্মহত্যা কারা করে, কেনো করে?

আত্মহত্যা কারা করে, কেনো করে?

রিমান্ড শেষে কারাগারে ডিজে নেহা

রিমান্ড শেষে কারাগারে ডিজে নেহা

ভারতে বাংলাদেশির ২৯ বছরের কারাদণ্ড

ভারতে বাংলাদেশির ২৯ বছরের কারাদণ্ড

আনসারুল্লাহ বাংলা টিমের ২ সক্রিয় সদস্য গ্রেপ্তার

আনসারুল্লাহ বাংলা টিমের ২ সক্রিয় সদস্য গ্রেপ্তার

মহিপুরে নির্যাতনের ভিডিও ভাইরাল হওয়া অপহৃত যুবক রায়হান উদ্ধার

মহিপুরে নির্যাতনের ভিডিও ভাইরাল হওয়া অপহৃত যুবক রায়হান উদ্ধার

প্রতারণা করে ২০ বছরেই কোটিপতি, ফাঁদে সরকারী কর্মচারীও

প্রতারণা করে ২০ বছরেই কোটিপতি, ফাঁদে সরকারী কর্মচারীও

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার: ApsNews24.Com (২০১২-২০২০)

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ নুরুন্নবী চৌধুরী সবুজ
01774-140422
প্রকাশকঃ আইনী পাঠশালা গ্রুপ
২২ চ্যামেলীবাগ (সিআইডি অফিসের পাশে) রমনা থানা, ঢাকা-১০০০।
01625-461876, 01771-784299
[email protected], [email protected]
Developed By Feroj

ব্রেকিং নিউজ