আসাদুজ্জামান আসাদ কলারোয়া(সাতক্ষীরা)প্রতিনিধিঃ সাতক্ষীরার কলারোয়ায় ২০০’শ পিস ইয়াবা ট্যাবলেটসহ ১নারী মাদক ব্যবসায়ীকে আটক র্যাবের হাতে। শুক্রবার দুপুরে উপজেলার পৌর সদরের ঝিকরা গ্রাম থেকে তাকে আটক করা হয় ।
আটক নারী মাদক ব্যবসায়ী তানজিলা খাতুন (৩০)। সে ঝিকরা গ্রামের আমিনুর রহমান রিংকুর স্ত্রী। সাতক্ষীরা র্যাব সদস্যরা জানান, কলারোয়া উপজেলার ঝিকরা গ্রামে কতিপয় ব্যক্তি অবৈধ ভাবে মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করার উদ্দেশ্যে অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৬ এর সাতক্ষীরা ক্যাম্পের অধিনায়ক সিনিয়র এএসপি বজলুর রশিদের নেতৃত্বে র্যাবের একটি দল সেখানে অভিযান পরিচালনা করেন।
এ সময় ঝিকরা গ্রামস্থ রাজু মেম্বারের বাড়ির সামনে ইটের সোলিং রাস্তার উপর থেকে তানজিলা খাতুনকে ২০০’শ পিস ইয়াবা ট্যাবলেটসহ হাতেনাতে আটক করা হয়েছে ।
র্যাব সাতক্ষীরা ক্যাম্পের অধিনায়ক সিনিয়র এএসপি বজলুর রশিদ এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটক নারী মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা দিয়ে কলারোয়া থানা পুলিশে কাছে সোপর্দ করা হয়েছে।


