মঙ্গলবার (১০ নভেম্বর) বিকেল ৩টার দিকে সদর উপজেলার মান্দারতলা এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম গনমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।
আহত ছয়জন হলেন- চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কাঞ্চন কুমার কুণ্ডু, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. হুমায়ূন কবীর, জেলা ও দায়রা জজ আদালতের সহকারী জজ এইচ এম কবীর হোসেন, সদর ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনাল আদালতের বিচারক ইউসুফ হোসেন এবং পুলিশ কনস্টেবল তপন চন্দ্র ও মাইক্রোবাস চালক শিবু চন্দ্র।
ওসি মো. মনিরুল ইসলাম জানান, চারজন বিচারক ও পুলিশের এক সদস্য নিয়ে একটি মাইক্রোবাস মান্দারতলা এলাকায় যাচ্ছিল। পড়ে মাইক্রোবাসটি সংযোগ সড়ক থেকে ঢাকা-খুলনা মহাসড়কের মান্দারতলা এলাকায় মহাসড়কে উঠছিল।
এ সময় মাইক্রোবাসটিকে বাগেরহাট থেকে ঢাকামুখী বলেশ্বর পরিবহনের যাত্রীবাহী একটি বাস ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে মাইক্রোবাসে থাকা সবাই গুরুতর আহত হন।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে নিয়ে ভর্তি করেন।
গোপালগঞ্জ হাসপাতালের সহকারী পরিচালক ডা. অসিত কুমার মল্লিক বাংলানিউজকে জানান, আহত চার বিচারকসহ ছয়জন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। সূূত্র বাাংলানিউজ২৪.কম


