সব
facebook apsnews24.com
লালমনিরহাটের সেই তরুণী আবারও ‘ধর্ষণের শিকার’ - APSNews24.Com

লালমনিরহাটের সেই তরুণী আবারও ‘ধর্ষণের শিকার’

লালমনিরহাটের সেই তরুণী আবারও ‘ধর্ষণের শিকার’

লালমনিরহাটের পাটগ্রামে তরুণীকে ধর্ষণের অভিযোগে রবি মিয়া নামে এক তরুণের বিরুদ্ধে মামলা হয়েছে। গত বৃহস্পতিবার সন্ধ্যায় পাটগ্রাম থানায় ভুক্তভোগী মামলাটি করেন। এর আগেও ওই তরুণী ইউপি সদস্যসহ ১০ জনের বিরুদ্ধে গণধর্ষণের মামলা করেন বলে জানিয়েছে পুলিশ।

অভিযুক্ত রবি মিয়া পাটগ্রাম উপজেলার জোংরা ইউনিয়নের মমিনপুর গ্রামের আব্দুল আলীম মিয়ার ছেলে।

মামলা সূত্রে জানা যায়, পাটগ্রাম উপজেলার ওই তরুণী একই উপজেলার কুচলিবাড়ি ইউনিয়নের কেরারটারী গ্রামে বোনের বাড়িতে বেড়াতে যান। গত বুধবার সন্ধ্যায় তার বোন ও বোনজামাই বাড়িতে না ছিলেন না। এই সুযোগে তার বোনজামাইয়ের প্রতিবেশী ভাতিজা রবি মিয়া তাকে ধর্ষণ করে। এসময় মেয়েটির বোন বাড়িতে এসে তাকে উদ্ধার করেন এবং অভিযুক্ত ধর্ষক রবি পালিয়ে যায়। পরে বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে সালিশের চেষ্টা করে ব্যর্থ হয়ে পাটগ্রাম থানায় লিখিত অভিযোগ করেন ওই তরুণী। পরে অভিযোগটি আমলে নিয়ে বৃহস্পতিবার সন্ধ্যায় নিয়মিত মামলা হিসেবে নথিভুক্ত করে পুলিশ।

এদিকে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার মহন্ত জানান, এর আগেও ভুক্তভোগী ওই তরুণী গত ৯ অক্টোবর কালীগঞ্জের কাকিনায় গণধর্ষণের অভিযোগ তুলে ইউপি সদস্যসহ ১০ জনের বিরুদ্ধে একটি গণধর্ষণ মামলা করেছিলেন। যা দেশব্যাপী ব্যাপক আলোচিত হয়। কিন্তু এবার থানায় এসে প্রথমদিকে সে ঘটনাটি অস্বীকার করলেও পরে তা স্বীকার করেছেন ওই তরুণী। তবে এ মামলার পলাতক আসামি রবিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলেও জানান তিনি।

  • 1
    Share

আপনার মতামত লিখুন :

ভারতে বাংলাদেশির ২৯ বছরের কারাদণ্ড

ভারতে বাংলাদেশির ২৯ বছরের কারাদণ্ড

আনসারুল্লাহ বাংলা টিমের ২ সক্রিয় সদস্য গ্রেপ্তার

আনসারুল্লাহ বাংলা টিমের ২ সক্রিয় সদস্য গ্রেপ্তার

মহিপুরে নির্যাতনের ভিডিও ভাইরাল হওয়া অপহৃত যুবক রায়হান উদ্ধার

মহিপুরে নির্যাতনের ভিডিও ভাইরাল হওয়া অপহৃত যুবক রায়হান উদ্ধার

প্রতারণা করে ২০ বছরেই কোটিপতি, ফাঁদে সরকারী কর্মচারীও

প্রতারণা করে ২০ বছরেই কোটিপতি, ফাঁদে সরকারী কর্মচারীও

সুন্দরগঞ্জে ৩ মাসের কন্যাকে টয়লেটে ফেলে হত্যা করেন মা

সুন্দরগঞ্জে ৩ মাসের কন্যাকে টয়লেটে ফেলে হত্যা করেন মা

ধর্ষিতা তরুণী ২য় বারেও ৯৯৯ এ কল করে প্রাণ বাঁচালেন

ধর্ষিতা তরুণী ২য় বারেও ৯৯৯ এ কল করে প্রাণ বাঁচালেন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার: ApsNews24.Com (২০১২-২০২০)

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ নুরুন্নবী চৌধুরী সবুজ
01774-140422
প্রকাশকঃ আইনী পাঠশালা গ্রুপ
২২ চ্যামেলীবাগ (সিআইডি অফিসের পাশে) রমনা থানা, ঢাকা-১০০০।
01625-461876, 01771-784299
[email protected], [email protected]
Developed By Feroj

ব্রেকিং নিউজ