সব
facebook apsnews24.com
প্লেনের টয়লেট থেকে ৬৮টি স্বর্ণের বার উদ্ধার - APSNews24.Com

প্লেনের টয়লেট থেকে ৬৮টি স্বর্ণের বার উদ্ধার

প্লেনের টয়লেট থেকে ৬৮টি স্বর্ণের বার উদ্ধার

অনলাইন ডেস্কঃ কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের দুবাই থেকে আসা একটি প্লেন থেকে ৬৮টি স্বর্ণের বার উদ্ধার করেছে।

শুক্রবার (৬ নভেম্বর) দুপুরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এ স্বর্ণ উদ্ধার করা হয়।

কাস্টমস কর্তৃপক্ষ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে দুপুরে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বিভিন্ন পয়েন্টে অবস্থান করে নজরদারি করতে থাকে কাস্টমস গোয়েন্দারা। এ সময় দুবাই থেকে আসা বিমানের একটি ফ্লাইটে তল্লাশি করা হয়।

এ সময় ওই প্লেনের টয়লেটে টিস্যু রাখার বক্সের নিচের চেম্বারের অভিনব কায়দায় লুকানো ৬৮টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। যার মোট ওজন সাত কেজি আটশ’ গ্রাম। উদ্ধার করা স্বর্ণের আনুমানিক বাজার মূল্য প্রায় চার কোটি ৭৩ লাখ ২৮ হাজার টাকা।

  • 1
    Share

আপনার মতামত লিখুন :

ভারতে বাংলাদেশির ২৯ বছরের কারাদণ্ড

ভারতে বাংলাদেশির ২৯ বছরের কারাদণ্ড

আনসারুল্লাহ বাংলা টিমের ২ সক্রিয় সদস্য গ্রেপ্তার

আনসারুল্লাহ বাংলা টিমের ২ সক্রিয় সদস্য গ্রেপ্তার

মহিপুরে নির্যাতনের ভিডিও ভাইরাল হওয়া অপহৃত যুবক রায়হান উদ্ধার

মহিপুরে নির্যাতনের ভিডিও ভাইরাল হওয়া অপহৃত যুবক রায়হান উদ্ধার

প্রতারণা করে ২০ বছরেই কোটিপতি, ফাঁদে সরকারী কর্মচারীও

প্রতারণা করে ২০ বছরেই কোটিপতি, ফাঁদে সরকারী কর্মচারীও

সুন্দরগঞ্জে ৩ মাসের কন্যাকে টয়লেটে ফেলে হত্যা করেন মা

সুন্দরগঞ্জে ৩ মাসের কন্যাকে টয়লেটে ফেলে হত্যা করেন মা

ধর্ষিতা তরুণী ২য় বারেও ৯৯৯ এ কল করে প্রাণ বাঁচালেন

ধর্ষিতা তরুণী ২য় বারেও ৯৯৯ এ কল করে প্রাণ বাঁচালেন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার: ApsNews24.Com (২০১২-২০২০)

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ নুরুন্নবী চৌধুরী সবুজ
01774-140422
প্রকাশকঃ আইনী পাঠশালা গ্রুপ
২২ চ্যামেলীবাগ (সিআইডি অফিসের পাশে) রমনা থানা, ঢাকা-১০০০।
01625-461876, 01771-784299
[email protected], [email protected]
Developed By Feroj

ব্রেকিং নিউজ