সব
facebook apsnews24.com
বাকেরগঞ্জে ৪ বছরে ১১ জনকে ধর্ষণ করলো ম্যানেজিং কমিটির সভাপতি! ভিডিও ভাইরাল! - APSNews24.Com

বাকেরগঞ্জে ৪ বছরে ১১ জনকে ধর্ষণ করলো ম্যানেজিং কমিটির সভাপতি! ভিডিও ভাইরাল!

বাকেরগঞ্জে ৪ বছরে ১১ জনকে ধর্ষণ করলো ম্যানেজিং কমিটির সভাপতি! ভিডিও ভাইরাল!

নিজস্ব প্রতিবেদক, বাকেরগঞ্জঃ বরিশালের বাকেরগঞ্জে ফাঁদে ফেলে ৪ বছরে ১১ জনকে ধর্ষণের অভিযোগ উঠেছে এক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতির বিরুদ্ধে। ধর্ষণের কয়েকটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

পরে এক স্কুলছাত্রীর মা বাদী হয়ে বুধবার রাতে বাকেরগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন আইনে ওই ব্যক্তির বিরুদ্ধে একটি ধর্ষণ মামলা দায়ের করেন।

থানার এজাহার সূত্রে জানা যায়, বাকেরগঞ্জ উপজেলার ফরিদপুর ইউনিয়নের পশ্চিম ফরিদপুর গ্রামের মৃত. আ. খালেক সিকদারের ছেলে নওরোজ হীরা সিকদার ২০১৫ সালের ২০ জানুয়ারি থেকে ১৯ অক্টোবর পর্যন্ত বিভিন্ন প্রলোভনে ১১ জন মেয়েকে ধর্ষণ করেন। ধর্ষণের ভিডিও ও স্থিরচিত্র তার মোবাইলে ধারণ করে পরবর্তী সময়ে সেগুলো ফাঁস করার ভয় দেখিয়ে তাদের আরও একাধিকবার ধর্ষণ করেছে।

অভিযুক্ত নওরোজ হীরা সিকদার মধ্য ফরিদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি।

এ বিষয়ে জানতে অভিযুক্ত নওরোজ হীরা সিকদারের ব্যবহৃত মোবাইল নম্বরে একাধিকবার যোগাযোগ করা হলেও তার মোবাইল বন্ধ পাওয়া যায়।

তবে তার এক নিকটাত্মীয় বরিশালক্রাইমট্রেস’কে জানান, নওরোজ হীরার মোবাইল ফোনের মেমোরি কার্ডটি ১৭ অক্টোবর চুরি হয়ে যায়। ১৯ অক্টোবর থেকে তার ধর্ষণের ভিডিও ও স্থিরচিত্র সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

বাকেরগঞ্জ থানার ওসি আবুল কালাম বরিশালক্রাইমট্রেস’কে জানান, ধর্ষণের কয়েকটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে ফরিদপুর ইউনিয়নের এক স্কুলছাত্রীর মা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন আইনে নওরোজ হীরা সিকদারের বিরুদ্ধে ধর্ষণ মামলা দায়ের করেন। ২২ ধারায় স্কুলছাত্রীর জবানবন্দি শেষে মেডিকেল পরীক্ষা সম্পন্ন করা হয়েছে। আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে।

  • 1
    Share

আপনার মতামত লিখুন :

ভারতে বাংলাদেশির ২৯ বছরের কারাদণ্ড

ভারতে বাংলাদেশির ২৯ বছরের কারাদণ্ড

আনসারুল্লাহ বাংলা টিমের ২ সক্রিয় সদস্য গ্রেপ্তার

আনসারুল্লাহ বাংলা টিমের ২ সক্রিয় সদস্য গ্রেপ্তার

মহিপুরে নির্যাতনের ভিডিও ভাইরাল হওয়া অপহৃত যুবক রায়হান উদ্ধার

মহিপুরে নির্যাতনের ভিডিও ভাইরাল হওয়া অপহৃত যুবক রায়হান উদ্ধার

প্রতারণা করে ২০ বছরেই কোটিপতি, ফাঁদে সরকারী কর্মচারীও

প্রতারণা করে ২০ বছরেই কোটিপতি, ফাঁদে সরকারী কর্মচারীও

সুন্দরগঞ্জে ৩ মাসের কন্যাকে টয়লেটে ফেলে হত্যা করেন মা

সুন্দরগঞ্জে ৩ মাসের কন্যাকে টয়লেটে ফেলে হত্যা করেন মা

ধর্ষিতা তরুণী ২য় বারেও ৯৯৯ এ কল করে প্রাণ বাঁচালেন

ধর্ষিতা তরুণী ২য় বারেও ৯৯৯ এ কল করে প্রাণ বাঁচালেন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার: ApsNews24.Com (২০১২-২০২০)

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ নুরুন্নবী চৌধুরী সবুজ
01774-140422
প্রকাশকঃ আইনী পাঠশালা গ্রুপ
২২ চ্যামেলীবাগ (সিআইডি অফিসের পাশে) রমনা থানা, ঢাকা-১০০০।
01625-461876, 01771-784299
[email protected], [email protected]
Developed By Feroj

ব্রেকিং নিউজ