সব
facebook apsnews24.com
কুষ্টিয়ার মাদকসহ দুই ছাত্রলীগ নেতা আটক - APSNews24.Com

কুষ্টিয়ার মাদকসহ দুই ছাত্রলীগ নেতা আটক

কুষ্টিয়ার মাদকসহ দুই ছাত্রলীগ নেতা আটক

আব্দুম মুনিব, কুষ্টিয়া: কুষ্টিয়ায় ইসলামিয়া কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক এজাজ মাহমুদ অনি এবং জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি আমির হোসেন অভি মাদকসহ দৌলতপুর বিজিবি’র চেকপোষ্ট থেকে আটক হয়েছে। শনিবার তাদের আটক করা হয়। পুলিশ যায়, এজাজ মাহমুদ অনি এবং আমির হোসেন অভি ছাত্রলীগের পদ পদবী ব্যবহার করে দীর্ঘ দিন ধরে মাদক ব্যবসা করে আসছিলো । সে দৌলতপুর থেকে মাদক এনে কুষ্টিয়া শহরের বিভিন্ন স্পটে মাদক সরবারহ করতো বলে তার বিরুদ্ধে অভিযোগ আছে ।

নাম প্রকাশে না করার শর্তে ছাত্রলীগের একাধিক নেতা- কর্মী অভিযোগ করেন, কুষ্টিয়া জেলা ছাত্রলীগের সাবেক এক নেতার ছত্র ছায়ায় দীর্ঘদিন যাবত কুষ্টিয়া শহরে মাদক সিন্ডিকেট চালিয়ে আসছিলো। দৌলতপুর থানার ডিউটি অফিসার জানান, তারা দৌলতপুর সীমান্ত থেকে মাদক নিয়ে কুষ্টিয়ায় যাওয়ার পথে বিজিবির চেকপোষ্টে ৬ বোতল ফেনসিডিল এবং সুজুকি জিপসার মটর সাইকেল (কুষ্টিয়া ল-৩৩-৪৭০৮) সহ আটক হন । পরে তাদের বিজিবি’র পক্ষ থেকে দৌলতপুর থানায় সোপর্দ করা হয় ।

দৌলতপুর থানা সূত্রে জানা যায়, আটক দুই ছাত্রলীগ নেতার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬ (১) এর ১৪ (ক) ধারা মোতাবেক মামলা দায়ের করা হয়েছে । মামলা নং-০২, তারিখ-০১-১১-২০২০ ।

  • 9
    Shares

আপনার মতামত লিখুন :

ভারতে বাংলাদেশির ২৯ বছরের কারাদণ্ড

ভারতে বাংলাদেশির ২৯ বছরের কারাদণ্ড

আনসারুল্লাহ বাংলা টিমের ২ সক্রিয় সদস্য গ্রেপ্তার

আনসারুল্লাহ বাংলা টিমের ২ সক্রিয় সদস্য গ্রেপ্তার

মহিপুরে নির্যাতনের ভিডিও ভাইরাল হওয়া অপহৃত যুবক রায়হান উদ্ধার

মহিপুরে নির্যাতনের ভিডিও ভাইরাল হওয়া অপহৃত যুবক রায়হান উদ্ধার

প্রতারণা করে ২০ বছরেই কোটিপতি, ফাঁদে সরকারী কর্মচারীও

প্রতারণা করে ২০ বছরেই কোটিপতি, ফাঁদে সরকারী কর্মচারীও

সুন্দরগঞ্জে ৩ মাসের কন্যাকে টয়লেটে ফেলে হত্যা করেন মা

সুন্দরগঞ্জে ৩ মাসের কন্যাকে টয়লেটে ফেলে হত্যা করেন মা

ধর্ষিতা তরুণী ২য় বারেও ৯৯৯ এ কল করে প্রাণ বাঁচালেন

ধর্ষিতা তরুণী ২য় বারেও ৯৯৯ এ কল করে প্রাণ বাঁচালেন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার: ApsNews24.Com (২০১২-২০২০)

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ নুরুন্নবী চৌধুরী সবুজ
01774-140422
প্রকাশকঃ আইনী পাঠশালা গ্রুপ
২২ চ্যামেলীবাগ (সিআইডি অফিসের পাশে) রমনা থানা, ঢাকা-১০০০।
01625-461876, 01771-784299
[email protected], [email protected]
Developed By Feroj

ব্রেকিং নিউজ