সব
facebook apsnews24.com
বাড়ির আঙিনায় পুঁতে রাখা ৩ জনের লাশ উদ্ধার - APSNews24.Com

বাড়ির আঙিনায় পুঁতে রাখা ৩ জনের লাশ উদ্ধার

বাড়ির আঙিনায় পুঁতে রাখা ৩ জনের লাশ উদ্ধার

স্টাফ রিপোর্টঃ জমি বিরোধ নিয়ে কিশোরগঞ্জের কটিয়াদীতে নিজ বাড়ির আঙিনা থেকে একই পরিবারের তিনজনের লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় নিহতের ছোট ভাই ও মাসহ চারজনকে আটক করেছে পুলিশ।

উদ্ধারকৃত লাশ হলো – মুদি দোকানদার আসাদ মিয়া (৪৫), তার স্ত্রী পারভীন (৩৮) ও তাদের ছোট ছেলে লিয়ন (১১)। ঘটনাটি ঘটেছে কটিয়াদী উপজেলার জামষাইট গ্রামে।

জমি নিয়ে বিরোধে তাদেরকে হত্যা করে লাশ মাটি চাপা দিয়ে রাখা হয়েছিল বলে পুলিশ জানিয়েছে। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রাতে বাড়ির আঙিনায় মাটির নিচ থেকে তাদের লাশ উদ্ধার করে পুলিশ।

আটককৃতরা হলেন- ছোট ভাই দীন ইসলাম (৩৫), মা (৯০), বোন নাজমা আক্তার (৪২) ও ভাগ্নে আল আমিন (২৫)।

হোসেনপুর সার্কেলের (হোসেনপুর-কটিয়াদী) অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ সোনাহর আলী শরীফ গণমাধ্যমকে জানান, একই পরিবারের তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে চারজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

পুলিশ জানায়, জামষাইট গ্রামের মুদি দোকানদার আসাদের সাথে জমি নিয়ে তার ছোট ভাই লিটনের বিরোধ ছিল। এ নিয়ে প্রায়ই তাদের মধ্যে ঝগড়া বিবাদ হতো। গত বুধবার (২৮ অক্টোবর) রাতে আসাদ, তার স্ত্রী পারভীন ও ছোট ছেলে লিয়ন বাড়ি থেকে হঠাৎ নিখোঁজ হয়।

আসাদের মেঝো ছেলে মোফাজ্জল বৃহস্পতিবার বিকালে বাড়িতে গিয়ে বাবা, মা ও ছোট ভাইকে না পেয়ে থানায় গিয়ে পুলিশকে জানায়। পরে পুলিশ আসাদের বাড়িতে গিয়ে মাটি চাপা দেওয়া অবস্থায় তিনজনের লাশ উদ্ধার করে।

খবর পেয়ে কিশোরগঞ্জের পুলিশ সুপার মাশরুকুর রহমান খালেদ ঘটনাস্থলে ছুটে যান। এ ঘটনায় আসাদের ছোট ভাই লিটনকে পড়ঠোমে আটক করে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জমি নিয়ে বিরোধে লিটনই তাদেরকে হত্যা করে লাশ মাটি চাপা দিয়ে রেখেছে বলে স্বীকার করে ঘাতক লিটন।

  • 3
    Shares

আপনার মতামত লিখুন :

ভারতে বাংলাদেশির ২৯ বছরের কারাদণ্ড

ভারতে বাংলাদেশির ২৯ বছরের কারাদণ্ড

আনসারুল্লাহ বাংলা টিমের ২ সক্রিয় সদস্য গ্রেপ্তার

আনসারুল্লাহ বাংলা টিমের ২ সক্রিয় সদস্য গ্রেপ্তার

মহিপুরে নির্যাতনের ভিডিও ভাইরাল হওয়া অপহৃত যুবক রায়হান উদ্ধার

মহিপুরে নির্যাতনের ভিডিও ভাইরাল হওয়া অপহৃত যুবক রায়হান উদ্ধার

প্রতারণা করে ২০ বছরেই কোটিপতি, ফাঁদে সরকারী কর্মচারীও

প্রতারণা করে ২০ বছরেই কোটিপতি, ফাঁদে সরকারী কর্মচারীও

সুন্দরগঞ্জে ৩ মাসের কন্যাকে টয়লেটে ফেলে হত্যা করেন মা

সুন্দরগঞ্জে ৩ মাসের কন্যাকে টয়লেটে ফেলে হত্যা করেন মা

ধর্ষিতা তরুণী ২য় বারেও ৯৯৯ এ কল করে প্রাণ বাঁচালেন

ধর্ষিতা তরুণী ২য় বারেও ৯৯৯ এ কল করে প্রাণ বাঁচালেন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার: ApsNews24.Com (২০১২-২০২০)

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ নুরুন্নবী চৌধুরী সবুজ
01774-140422
প্রকাশকঃ আইনী পাঠশালা গ্রুপ
২২ চ্যামেলীবাগ (সিআইডি অফিসের পাশে) রমনা থানা, ঢাকা-১০০০।
01625-461876, 01771-784299
[email protected], [email protected]
Developed By Feroj

ব্রেকিং নিউজ