সব
facebook apsnews24.com
বঙ্গবন্ধুর খুনি মাজেদ আটক এবং কারাগারে - APSNews24.Com

বঙ্গবন্ধুর খুনি মাজেদ আটক এবং কারাগারে

বঙ্গবন্ধুর খুনি মাজেদ আটক এবং কারাগারে

এপিএস অনলাইন ডেস্ক

বঙ্গবন্ধুর খুনি মৃত্যুদণ্ডপ্রাপ্ত ক্যাপ্টেন (অব.) আবদুল মাজেদকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। আজ মঙ্গলবার (৭ এপ্রিল) দুপুরে শুনানি শেষে কারাগারে পাঠানো হয় তাকে।

এর আগে গতরাত ৩টায় মিরপুর সাড়ে ১১ নম্বর সেকশন থেকে মাজেদকে গ্রেপ্তার করা হয় বলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়। গ্রেপ্তারের পর আজ মঙ্গলবার বেলা ১২টার দিকে ঢাকা সিএমএম আদালতের হাজতখানায় নেওয়া হয় তাকে। ঢাকার মুখ্য মহানগর হাকিম (সিএমএম) জুলফিকার হায়াতের আদালতে শুনানি হয় মাজেদের। সাজাপ্রাপ্ত আসামি হওয়ায় শুনানি শেষে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

আবদুল মাজেদ ভারতে পালিয়ে আছেন বলে এর আগে বিভিন্ন সময় খবর আসে সংবাদ মাধ্যমে। তাকে সেখান থেকে পাঠানো হয়েছে কিনা- জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমরা তাকে বাংলাদেশেই পেয়েছি। হয়তো করোনার ভয়ে চলে এসেছে।’

বঙ্গবন্ধু হত্যা মামলায় ২০০৯ সালে মৃত্যুদণ্ডাদেশ দেওয়া হয় আবদুল মাজেদসহ ১২ আসামিকে।

সূত্রঃ কালের কন্ঠ অনলাইন

এপিএস/টিআইএম

  • 40
    Shares

আপনার মতামত লিখুন :

জাতিসংঘ বঙ্গবন্ধুর ছবিসহ ডাক টিকিট অবমুক্ত করল

জাতিসংঘ বঙ্গবন্ধুর ছবিসহ ডাক টিকিট অবমুক্ত করল

বুক রিভিউঃ ‘পাকিস্তানের কারাগারে বঙ্গবন্ধু’  মূল: রবার্ট পেইন,  ভাবানুবাদ: ওবায়দুল কাদের

বুক রিভিউঃ ‘পাকিস্তানের কারাগারে বঙ্গবন্ধু’ মূল: রবার্ট পেইন, ভাবানুবাদ: ওবায়দুল কাদের

মাস্টারমশাই হয়ে কলকাতার পার্ক স্ট্রিটে থাকতেন স্বস্ত্রীক খুনি মাজেদ!

মাস্টারমশাই হয়ে কলকাতার পার্ক স্ট্রিটে থাকতেন স্বস্ত্রীক খুনি মাজেদ!

বঙ্গবন্ধুর খুনি মাজেদ আটক এবং কারাগারে

বঙ্গবন্ধুর খুনি মাজেদ আটক এবং কারাগারে

সেনাবাহিনী ঘরে থাকতে ও সামাজিক দূরত্ব মানাতে কঠোর হচ্ছে

সেনাবাহিনী ঘরে থাকতে ও সামাজিক দূরত্ব মানাতে কঠোর হচ্ছে

নতুন সড়ক আইন ও সড়কে দুর্ঘটনা ভাবনা?

নতুন সড়ক আইন ও সড়কে দুর্ঘটনা ভাবনা?

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার: ApsNews24.Com (২০১২-২০২০)

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ নুরুন্নবী চৌধুরী সবুজ
01774-140422
প্রকাশকঃ আইনী পাঠশালা গ্রুপ
২২ চ্যামেলীবাগ (সিআইডি অফিসের পাশে) রমনা থানা, ঢাকা-১০০০।
01625-461876, 01771-784299
[email protected], [email protected]
Developed By Feroj

ব্রেকিং নিউজ