মোঃ রাসেল হোসাইন বরগুনা প্রতিনিধধি:
ডেস্ক নিউজ: বরগুনার বহুল আলোচিত রিফাত শরীফ হত্যা মামলার অপ্রাপ্তবয়স্ক ১৪ জনের মধ্যে ১১ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড বাকি তিনজনকে বেকসুর খালাস দিয়েছে আদালত।
মঙ্গলবার (২৭ অক্টোবর) বরগুনা জেলা ও দায়রা জজ আদালতে জুক্তিতর্ক শেষে আদালতের বিচারক মোঃ হাফিজুর রহমানের আদালতে এ রায় ঘোষণা করেন।
শিশু আদালতে সাজা হওয়া অপ্রাপ্তবয়স্ক আসামিরা হলেন-
(১) রাশেদুল হাসান রিশান ফরাজি ১০ বছর
(২) রাবিকুল হাসান রিফাত হাওলাদার ১০ বছর
(৩) আবু আব্দুল্লাহ রায়হান ১০ বছর
(৪)অলিউল্লাহ অলি ১০ বছর
(৫) জয় চন্দ্র সরকার চন্দন ৫ বছর
(৬) মােঃ নাঈম ১০ বছর
(৭) তারভীর হােসেন ১০ বছর
(৮) নাজমুল হাসান ৫ বছর
(৯) রাকিবুল হাসান নিয়ামত ৫ বছর
(১০) সাইয়েদ মারুফ বিল্লাহ মহিবুল্লাহ ৫ বছর
(১২) প্রিন্স মােল্লা ৩ বছর।
অপ্রাপ্তবয়স্ক ১৪ আসামির মধ্যে যে তিন জন খালাস গিয়েছে তারা হলেন-
(১১) মারুফ মল্লিক
(১৩) রাতুল সিকদার জয়
(১৪) মতো. আরিয়ান হোসেন শ্রাবন
এর আগে গত ৩০ সেপ্টেম্বর স্ত্রী মিন্নি সহ প্রাপ্তবয়স্ক ১০ আসামির মধ্যে ৬ জনকে মৃত্যু দন্ডের রায় ও বাকি চারজনকে বেকসুর খালাস দিয়েছে আদালত।
উল্লেখ্য, রিফাত শরীফকে গত বছরের ২৬ জুন বরগুনা সরকারি কলেজের সামনে পুলিশের ক্রসফায়ারে নিহত নয়ন বন্ড ও তার সহযোগী সন্ত্রাসীরা প্রকাশ্যে রামদা দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে। পরে রিফাত শরীফ নিজের পায়ে হেঁটে রিকশায় উঠে স্ত্রী মিন্নির সহযোগিতায় বরগুনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে বরিশাল শের-ই-বাংলা (শেবাচিম) হাসপাতালে পাঠায়। ওইদিনই বরিশাল শেবাচিম হাসপাতালে রিফাত শরীফ মারা যায়।


