সব
facebook apsnews24.com
সালাম ও আল্লাহ হাফেজ বিষয়ে বিতর্কিত মন্তব্য: ঢাবি অধ্যাপকের বিরুদ্ধে মামলা - APSNews24.Com

সালাম ও আল্লাহ হাফেজ বিষয়ে বিতর্কিত মন্তব্য: ঢাবি অধ্যাপকের বিরুদ্ধে মামলা

সালাম ও আল্লাহ হাফেজ বিষয়ে বিতর্কিত মন্তব্য: ঢাবি অধ্যাপকের বিরুদ্ধে মামলা

‘আসসালামু আলাইকুম’ ও ‘আল্লাহ হাফেজ’ বলাকে জঙ্গিবাদের চর্চা বলে মন্তব্য করায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাধতত্ত্ব বিভাগের শিক্ষক অধ্যাপক জিয়া রহমানের বিরুদ্ধে মামলা হয়েছে।

রোববার সকালে ডিজিটাল নিরাপত্তা আইনে বিচারক আসসামছ জগলুল হোসেনের আদালতে এই মামলা করা হয়।

জিয়া

মাসিক আল বাইয়্যিনাত ও দৈনিক আল ইহসানের সম্পাদক মুহম্মদ মাহবুব আলম বাংলাদেশ সাইবার ট্রাইব্যুনালে মামলার আবেদন করেন।

বাদীপক্ষের আইনজীবী মুহাম্মদ হুজ্জাতুল ইসলাম খান আলফেসানী সংবাদমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, মামলার আবেদন জমা দেয়া হয়েছে। কিছুক্ষণের মধ্যে এ বিষয়ে শুনানি অনুষ্ঠিত হবে।

মামলার অভিযোগে বলা হয়, ‘আসসালামু আলাইকুম’ বলা ও ‘আল্লাহ হাফেজ’ বলাকে গর্হিত, নিন্দনীয়, জঘন্য ব্যাখ্যা করেন অধ্যাপক জিয়া রহমান। এসবকে জঙ্গিবাদের সঙ্গে সম্পৃক্ত করেন তিনি।

সম্প্রতি ‘ডিবিসি নিউজ’ টেলিভিশন চ্যানেলের ‘উপসংহার’ নামক টকশোতে ‘ধর্মের অপব্যাখ্যায় জঙ্গিবাদ’বিষয়ক আলোচনায় মুসলিমদের শুদ্ধ উচ্চারণে ‘আসসালামু আলাইকুম’ বলা ও ‘আল্লাহ হাফেজ’ বলাকে গর্হিত, নিন্দনীয়, জঘন্য ব্যাখ্যা করেন অধ্যাপক জিয়া রহমান।

বিষয়টি নিয়ে সামাজিকমাধ্যমে ব্যাপক সমলোচনা হয়। এর পর ২২ অক্টোবর অধ্যাপক জিয়াকে লিগ্যাল নেটিশ পাঠান মুহম্মদ মাহবুব আলমের পক্ষে সুপ্রিমকোর্টের আইনজীবী মুহম্মদ শেখ ওমর শরীফ। সেই সঙ্গে তার দেয়া বক্তব্য প্রত্যাহার করে ক্ষমা চাওয়ার আহ্বান জানানো হয়।

  • 39
    Shares

আপনার মতামত লিখুন :

ভারতে বাংলাদেশির ২৯ বছরের কারাদণ্ড

ভারতে বাংলাদেশির ২৯ বছরের কারাদণ্ড

আনসারুল্লাহ বাংলা টিমের ২ সক্রিয় সদস্য গ্রেপ্তার

আনসারুল্লাহ বাংলা টিমের ২ সক্রিয় সদস্য গ্রেপ্তার

মহিপুরে নির্যাতনের ভিডিও ভাইরাল হওয়া অপহৃত যুবক রায়হান উদ্ধার

মহিপুরে নির্যাতনের ভিডিও ভাইরাল হওয়া অপহৃত যুবক রায়হান উদ্ধার

প্রতারণা করে ২০ বছরেই কোটিপতি, ফাঁদে সরকারী কর্মচারীও

প্রতারণা করে ২০ বছরেই কোটিপতি, ফাঁদে সরকারী কর্মচারীও

সুন্দরগঞ্জে ৩ মাসের কন্যাকে টয়লেটে ফেলে হত্যা করেন মা

সুন্দরগঞ্জে ৩ মাসের কন্যাকে টয়লেটে ফেলে হত্যা করেন মা

ধর্ষিতা তরুণী ২য় বারেও ৯৯৯ এ কল করে প্রাণ বাঁচালেন

ধর্ষিতা তরুণী ২য় বারেও ৯৯৯ এ কল করে প্রাণ বাঁচালেন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার: ApsNews24.Com (২০১২-২০২০)

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ নুরুন্নবী চৌধুরী সবুজ
01774-140422
প্রকাশকঃ আইনী পাঠশালা গ্রুপ
২২ চ্যামেলীবাগ (সিআইডি অফিসের পাশে) রমনা থানা, ঢাকা-১০০০।
01625-461876, 01771-784299
[email protected], [email protected]
Developed By Feroj

ব্রেকিং নিউজ