সব
facebook apsnews24.com
কালিগঞ্জ থানার শীর্ষ মাদক ব্যবসায়ী রাফায়েত আলী রফু(৪৭) সহ ০৫ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার - APSNews24.Com

কালিগঞ্জ থানার শীর্ষ মাদক ব্যবসায়ী রাফায়েত আলী রফু(৪৭) সহ ০৫ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার

কালিগঞ্জ থানার শীর্ষ মাদক ব্যবসায়ী রাফায়েত আলী রফু(৪৭) সহ ০৫ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার

আসাদুজ্জামান আসাদ সাতক্ষীরা জেলা প্রতিনিধিঃ
সাতক্ষীরা জেলার পুলিশ সুপার জনাব মোঃ মোস্তাফিজুর রহমান, পিপিএম(বার) এর দিক নির্দেশনায় কালিগঞ্জ সার্কেলের দায়িত্বরত সিনিয়র সহকারী পুলিশ সুপার জনাব শেখ ইয়াছিন আলী এর তত্ত্বাবধানে কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ দেলোয়ার হুসেন এর নেতৃত্বে পুলিশ পরিদর্শক(তদন্ত) জনাব মোঃ মিজানুর রহমান, এসআই (নিঃ)/ওহিদুর রহমান, এএসআই (নিঃ)/শেখ জামাল হোসেন, এএসআই (নিঃ)/তরুন কুমার অধিকারী ও সংগীয় ফোর্সসহ কালিগঞ্জ থানা এলাকায় মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা কালে গোপন সংবাদের ভিত্তিতে গত ইং-২২/১০/২০২০ তারিখ সাতপুর এলাকা হইতে মাদক ব্যবসায়ী (১) মোঃ ইমরান হোসেন (২৬), পিতা-মৃত আঃ জব্বার, সাং-জামতলা (টেংরা), (২) পারভেজ(৪০), পিতা-মোস্তফা কাইয়ুম, সাং-গিলাপোল, উভয় থানা-শার্শা, জেলা-যশোরদ্বয়কে ১৮০ পিচ ইয়াবা ট্যাবলেট ও ০২ টি মোবাইল ফোনসহ গ্রেফতার করেন।

পরবর্তীতে কালিগঞ্জ থানাধীন নাজিমগঞ্জ বাজার এলাকায় অভিযান পরিচালনা করিয়া কালিগঞ্জ থানার শীর্ঘ মাদক ব্যবসায়ী ১. মোঃ রাফায়েত আলী রফু (৪৭), পিতা-মৃত মশিউর রহমান, সাং-মৌতলা, বর্তমান : সাং-শীতলপুর(নাজিমগঞ্জ বাজার সংলগ্ন), তাহার ছেলে ২. ইশান(১৯), পিতা-মোঃ রাফায়েত আলী রফু, সাং-মৌতলা, বর্তমান সাং-শীতলপুর (নাজিমগঞ্জ বাজার সংলগ্ন), ৩. মনিরুজ্জামান মনি @ পুটে(৪৮), পিতা-মৃত শহিদ হোসেন, সাং-শীতলপুর (নাজিমগঞ্জ বাজার সংলগ্ন) সর্ব থানা-কালীগঞ্জ, সাতক্ষীরাদেরকে ১০২০ পিচ ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রয়ের নগদ ৩৮,০০০/-(আটত্রিশ) হাজার টাকা, ০৩ টি মোবাইল ফোন সহ গ্রেফতার হয়।

আসামীদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইন ২০১৮ অনুযায়ী নিয়মিত মামলা রুজু করতঃ উক্ত আসামীদের বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে।

  • 2
    Shares

আপনার মতামত লিখুন :

শিশুরাও এখন খুন করছে

শিশুরাও এখন খুন করছে

কুয়াকাটায় আবাসিক হোটেলে গণধর্ষণ, ধর্ষক সহ আটক ৩

কুয়াকাটায় আবাসিক হোটেলে গণধর্ষণ, ধর্ষক সহ আটক ৩

নরসিংদীতে বিক্রয় কর্মকর্তাকে ছুড়িকাঘাতে হত্যা

নরসিংদীতে বিক্রয় কর্মকর্তাকে ছুড়িকাঘাতে হত্যা

২০২০ সালে ধর্ষণের শিকার ১০৭৪ নারী

২০২০ সালে ধর্ষণের শিকার ১০৭৪ নারী

ঝালকাঠিতে যুবককে কুপিয়ে হত্যা

ঝালকাঠিতে যুবককে কুপিয়ে হত্যা

পাওনা ফেরত দেওয়ার কথা বলে কিশোরীকে ধর্ষণ, যুবক আটক

পাওনা ফেরত দেওয়ার কথা বলে কিশোরীকে ধর্ষণ, যুবক আটক

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার: ApsNews24.Com (২০১২-২০২০)

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ নুরুন্নবী চৌধুরী সবুজ
01774-140422
প্রকাশকঃ আইনী পাঠশালা গ্রুপ
২২ চ্যামেলীবাগ (সিআইডি অফিসের পাশে) রমনা থানা, ঢাকা-১০০০।
01625-461876, 01771-784299
[email protected], [email protected]
Developed By Feroj

ব্রেকিং নিউজ