সব
facebook apsnews24.com
নরসিংদীতে বিক্রয় কর্মকর্তাকে ছুড়িকাঘাতে হত্যা - APSNews24.Com

নরসিংদীতে বিক্রয় কর্মকর্তাকে ছুড়িকাঘাতে হত্যা

নরসিংদীতে বিক্রয় কর্মকর্তাকে ছুড়িকাঘাতে হত্যা

নরসিংদী প্রতিনিধি:

নরসিংদী শহরের ভেলানগরস্থ চিনিশপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে থেকে নাইমুর রহমান (২৪) নামে এগ্রো কোম্পানির এক বিক্রয়কর্মীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
নিহত নাইমুর রহমান নাটোরের তারা নগর গ্রামের শফিকুর রহমানের ছেলে এবং সেঞ্চুরি এগ্রো লিমিটেড নামে একটি ভেটেনারী ঔষধ কোম্পানির নরসিংদী অঞ্চলের বিক্রয় কর্মকর্তা ছিলেন।

পুলিশ ও কোম্পানির কর্মকর্তারা জানান, নিহত নাইমুর রহমান ২ মাস আগে সেঞ্চুরি এগ্রো লিমিটেড কোম্পানিতে বিক্রয় কর্মকর্তা হিসেবে নরসিংদীতে কাজে যোগদান করেন। তিনি নরসিংদী শহরের ভেলানগরে ঢাকা বাসস্ট্যান্ডের পিছনে একটি মেসে ভাড়া থাকতেন। রবিবার রাতে কাজ শেষে মেসে ফিরে যাচ্ছিলেন, পরে সকালে ইউপি ভবনের সামনের সড়ক থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।

নরসিংদী সদর মডেল থানার উপ-পরিদর্শক নূর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনা স্থল থেকে নিহতের ব্যাবহৃত মোটর সাইকেল উদ্ধারের পাশাপাশি মরদেহ ময়না তদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালে দর মর্গে প্রেরণ করা হয়েছে।

তিনি বলেন, নিহতের দুই হাতে ও বুকের বাম পাশের ধারালো ছুরির আঘাতের চিন্হ রয়েছে। কে বা কারা তাকে কি কারনে হত্যা করেছে সে বিষয়ে খতিয়ে দেখা হচ্ছে।

  • 1
    Share

আপনার মতামত লিখুন :

ক্যানেলে মিলল অজ্ঞাত নারীর বিবস্ত্র লাশ

ক্যানেলে মিলল অজ্ঞাত নারীর বিবস্ত্র লাশ

রায়পুরায় স্বরসতী পূজা উপলক্ষে সাংবাদিকের শীতবস্ত্র বিতরণ

রায়পুরায় স্বরসতী পূজা উপলক্ষে সাংবাদিকের শীতবস্ত্র বিতরণ

ধানমন্ডি শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ’র শীত বস্ত্র বিতরণ

ধানমন্ডি শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ’র শীত বস্ত্র বিতরণ

স্বাধীনতা বিরোধীদের সাথে কোন আপোস নেই

স্বাধীনতা বিরোধীদের সাথে কোন আপোস নেই

গৌরনদীতে বৃদ্ধি পাচ্ছে করোনার টিকাগ্রহনের সংখ্যা

গৌরনদীতে বৃদ্ধি পাচ্ছে করোনার টিকাগ্রহনের সংখ্যা

শহীদ জননী সাহান আরা আব্দুল্লাহর জন্মদিন পালন।

শহীদ জননী সাহান আরা আব্দুল্লাহর জন্মদিন পালন।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার: ApsNews24.Com (২০১২-২০২০)

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ নুরুন্নবী চৌধুরী সবুজ
01774-140422
প্রকাশকঃ আইনী পাঠশালা গ্রুপ
২২ চ্যামেলীবাগ (সিআইডি অফিসের পাশে) রমনা থানা, ঢাকা-১০০০।
01625-461876, 01771-784299
[email protected], [email protected]
Developed By Feroj

ব্রেকিং নিউজ