সব
facebook apsnews24.com
কবিতা "কালের মহামারী" - APSNews24.Com

কবিতা “কালের মহামারী”

কবিতা “কালের মহামারী”

মুহাম্মদ তাজুল ইসলাম

মহামারী করোনা;
যুগে যুগে কালে কালে আসছে মহামারী
পথ্য বিনে মানব সকল করছে আহাজারি,
সাধের সংসার মায়ার জীবন যাচ্ছে বিলীন হয়ে
সামনে বিপদ সঙ্কট পিছে আসছে বুঝি ধেয়ে।

বেঁচে থাকা শুধুই কি আর টিকিয়ে স্বীয় স্বার্থ
হচ্ছি নাকাল লাগছে নাকো টাকা কড়ি অর্থ।
কাজের ছেলে ধনীর দুলাল অভিন্ন আরোগ্যলয়
আমির ফকির সমানে হলো বিচারকের রায়।

মসজিদ মন্দির যেখানে যায় হোক না সেটা গীর্জা
রাজা বাদশা হদ্দ হলো সৈয়দ পাঠান মীর্জা।

সভ্যতা কি দিচ্ছেন শিক্ষা মানবিক মানুষ হতে
মহান যিনি বিধান দাতা নীতির পাঠ্য তাতে।

বৃক্ষরাজি পর্বতমালা কিংবা খুদে অপার কোনো সৃষ্টি
গগনের মেঘ গাহিছে, হে খোদা! হোকনা ফোটা বৃষ্টি।

কৃতজ্ঞতায় কাটেনি কখনও মৃত্যু ও জীবন সন্ধিক্ষণে
শুধু বুঝলে না মানুষ অন্য সৃষ্টি বুঝেছে প্রতি ক্ষণে।

মরীচিকায় স্বপ্ন আঁধারে না যায় মোরা ডুবে
এক জীবনে আশার কলসি মহামারিতেই নিবে।

জজ-ব্যারিষ্টার, সচিব, পুলিশ ছাড় পায় না কেউ
লাশের মিছিল অধুনা বিশ্বে লেগে কোভিডের ঢেউ।

আসমানেতে আসীন যিনি চাও গো পাপের মাফ
মহামারী করোনাকাল সত্যি কি! এ যুগের অভিশাপ।

কবি মুহাম্মদ তাজুল ইসলাম, বিচারক বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস।

  • 144
    Shares

আপনার মতামত লিখুন :

কবিতা “গন্তব্য ভুলে”

কবিতা “গন্তব্য ভুলে”

রিফাত আহমেদ’র কবিতা “স্ব চাওয়া”

রিফাত আহমেদ’র কবিতা “স্ব চাওয়া”

সংঘ-সমিতি

সংঘ-সমিতি

অভাব

অভাব

মায়ের আঁচল

মায়ের আঁচল

সুখ

সুখ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার: ApsNews24.Com (২০১২-২০২০)

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ নুরুন্নবী চৌধুরী সবুজ
01774-140422
প্রকাশকঃ আইনী পাঠশালা গ্রুপ
২২ চ্যামেলীবাগ (সিআইডি অফিসের পাশে) রমনা থানা, ঢাকা-১০০০।
01625-461876, 01771-784299
[email protected], [email protected]
Developed By Feroj

ব্রেকিং নিউজ