সব
facebook apsnews24.com
সংঘ-সমিতি - APSNews24.Com

সংঘ-সমিতি

মুহাম্মদ তাজুল ইসলাম

হঠাৎ দেখি কিছু লোকে
জটলা পাকায় মোড়ে
গিয়ে সেথায় জানলাম শুধু
বাজার সমিতি গড়ে।

অধিকার আদায় তাদের দাবী
ন্যায্য মজুরি পাওয়া
চাকরি বাঁচলে তবেই না হয়
জোটায় দু’বেলা খাওয়া।

করোনাকালে কর্মী ছাটাই
নিত্যদিনের খবর
দীর্ঘদিনের চাকরির স্বপ্ন
তাকিয়ে দেখি কবর।

যখন শুনি চাকরি ছাটাই
মাথায় পড়লো বাজ
বুড়ো কালে এসে গেছি
পাব কি নতুন কাজ?

সংবাদ কর্মী পাটকল শ্রমিক
নাকাল কর্ম হারিয়ে
স্মরণ কালের চাকরি মন্দা
দেখছে কি বিশ্ব দাঁড়িয়ে?

সমবায় আর ব্যাংকিং কোম্পানি
কোথায় নেই শ্রমিক সমিতি
কর্মী ছাটাই বন্ধ করুন
এটাই হোক জাতীয় নীতি।

কিসের মিতি করো রে ভাই
বাঁচাও নিজের কর্ম
আন্দোলনে ঝাঁপিয়ে পড়বে
সেটাই সমিতির ধর্ম।

সিবিএ নেতা শ্রমিক সংঘ
শক্তি ওয়ার্কার্স ভয়েস
থাকবো মোরা সংঘ সমিতিতে
শ্রমজীবীর চয়েস।

ইচ্ছে মতো কর্মী ছাটাই
লঙ্ঘন মানবাধিকার
সমিতি গড়ি চাকরি বাঁচাই
এটা ও শ্রমিকের অধিকার।

লেখক ও কবিঃ মুহাম্মদ তাজুল ইসলাম, কলামিস্ট ও আইন বিশ্লেষক।

  • 213
    Shares

আপনার মতামত লিখুন :

উদগ্রীব নয়ন

উদগ্রীব নয়ন

“ফাগুন দিবস”

“ফাগুন দিবস”

কবিতা”খাবার”

কবিতা”খাবার”

সততার ফল

সততার ফল

বাঙালি

বাঙালি

আত্ম-চিৎকার

আত্ম-চিৎকার

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার: ApsNews24.Com (২০১২-২০২০)

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ নুরুন্নবী চৌধুরী সবুজ
01774-140422
প্রকাশকঃ আইনী পাঠশালা গ্রুপ
২২ চ্যামেলীবাগ (সিআইডি অফিসের পাশে) রমনা থানা, ঢাকা-১০০০।
01625-461876, 01771-784299
[email protected], [email protected]
Developed By Feroj

ব্রেকিং নিউজ