সব
facebook apsnews24.com
সাংবিধানিক বাধ্যবাধকতার কারণে ১৮ এপ্রিল বসবে সংসদ অধিবেশন - APSNews24.Com

সাংবিধানিক বাধ্যবাধকতার কারণে ১৮ এপ্রিল বসবে সংসদ অধিবেশন

সাংবিধানিক বাধ্যবাধকতার কারণে ১৮ এপ্রিল বসবে সংসদ অধিবেশন

নিজস্ব প্রতিবেদক   

বিশ্বব্যাপী করোনা পরিস্থিতির ভয়াবহতা সত্ত্বেও সাংবিধানিক বাধ্য-বাধকতার কারণে আগামী ১৮ এপ্রিল জাতীয় সংসদের নিয়মিত অধিবেশন বসবে। ওই দিন বিকেল ৫টায় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদ অধিবেশন শুরু হবে।

আজ সোমবার জাতীয় সংসদ সচিবালয়ের গণসংযোগ শাখা থেকে গণমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সংবিধান প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ জাতীয় সংসদের সপ্তম অধিবেশন আহ্বান করেছেন। আগামী ১৮ এপ্রিল বিকেল ৫টায় শেরে বাংলা নগরস্থ জাতীয় সংসদ ভবনে এই অধিবেশন বসবে।

সাংবিধানিক বাধ্য-বাধকতা অনুযায়ী, একটি অধিবেশন শেষ হওয়ার ৬০ কার্যদিবসের মধ্যে পরবর্তী অধিবেশন বসার বাধ্যবাধকতা রয়েছে। সেক্ষেত্রে আগামী ১৮ এপ্রিলের মধ্যে সংসদের পরবর্তী অধিবেশন বসতে হবে। কারণ চলতি সংসদের সর্বশেষ ষষ্ঠ অধিবেশন শেষ হয়েছিল ১৮ ফেব্রুয়ারি। 

সংসদ সচিবালয় সূত্র জানায়, চলতি সংসদের সদস্য শামসুল রহমান শরীফ মারা যাওয়ায় অধিবেশনের শুরুতে শোক প্রস্তাবের ওপর আলোচনা হবে। তবে বিশ্বব্যাপী করোনা পরিস্থিতির ভয়াবহতার কারণে এই অধিবেশন খুবই সংক্ষিপ্ত হবে।

সূত্র কালের কন্ঠ অনলাইন।

  • 211
    Shares

আপনার মতামত লিখুন :

অনুমতি ছাড়া রাজধানীতে মিছিল-সমাবেশ নয়

অনুমতি ছাড়া রাজধানীতে মিছিল-সমাবেশ নয়

মাস্ক না পরলে জেল দেয়ার কথা ভাবছে সরকার

মাস্ক না পরলে জেল দেয়ার কথা ভাবছে সরকার

আমরা শিক্ষাকে বিশ্বমানে নিয়ে যাওয়ার চেষ্টা করছি: শিক্ষামন্ত্রী

আমরা শিক্ষাকে বিশ্বমানে নিয়ে যাওয়ার চেষ্টা করছি: শিক্ষামন্ত্রী

২৫ পৌরসভায় আ.লীগের মনোনয়ন পেলেন যারা

২৫ পৌরসভায় আ.লীগের মনোনয়ন পেলেন যারা

৪১ বিলিয়ন ডলার অতিক্রম করেছে বৈদেশিক মুদ্রার মজুত

৪১ বিলিয়ন ডলার অতিক্রম করেছে বৈদেশিক মুদ্রার মজুত

খন্দকার মুনীরুজ্জামানের মৃত্যু গণমাধ্যমের অপূরণীয় ক্ষতিঃ রাষ্ট্রপতি

খন্দকার মুনীরুজ্জামানের মৃত্যু গণমাধ্যমের অপূরণীয় ক্ষতিঃ রাষ্ট্রপতি

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার: ApsNews24.Com (২০১২-২০২০)

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ নুরুন্নবী চৌধুরী সবুজ
01774-140422
প্রকাশকঃ আইনী পাঠশালা গ্রুপ
২২ চ্যামেলীবাগ (সিআইডি অফিসের পাশে) রমনা থানা, ঢাকা-১০০০।
01625-461876, 01771-784299
[email protected], [email protected]
Developed By Feroj

ব্রেকিং নিউজ