সব
facebook apsnews24.com
ক্রাইম পেট্রোল দেখে নীল নকশা: অবৈধ সম্পর্ক দেখায় সানজিদাকে হত্যা ফুপুর - APSNews24.Com

ক্রাইম পেট্রোল দেখে নীল নকশা: অবৈধ সম্পর্ক দেখায় সানজিদাকে হত্যা ফুপুর

ক্রাইম পেট্রোল দেখে নীল নকশা: অবৈধ সম্পর্ক দেখায় সানজিদাকে হত্যা ফুপুর

আব্দুম মুনিব,কুষ্টিয়া ঃ আপন ফুপু ১৪ বছরের সুমনার অবৈধ সম্পর্ক দেখে ফেলায় ৬ বছরের শিশু সানজিদাকে বালিশ চাপা দিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় সুমনাকে আটক করেছে ইবি থানা পুলিশ। ইবি থানার অফিসার ইনচার্জ জানান, ঘাতক ফুপু সুমনার অবৈধ সম্পর্ক দেখে ফেলেছিল সানজিদা। তারই মাশুল জীবন দিয়ে দিতে হলো নিষ্পাপ এই শিশুটিকে। রবিবার মামলা দায়ের করে শিশু সানজিদার পারিবার। মামলা নং ৯ তাং ১৮/১০/২০২০ ইং। মামলার পর-পরই শিশু হত্যা রহস্য উৎঘাটন তদন্ত শুরু করেন পুলিশ। হত্যাকান্ডে জড়িত থাকার প্রমান পেয়ে আটক করা হয় ফুপুকে। সানজিদা হত্যার দায় শিকার করে। এর আগে রবিবার দুপুরে কুষ্টিয়ার সদর উপজেলার হরিনারায়ণপুরের ৬ বছরের শিশুকন্যা সানজিদা বাড়ি থেকে হঠাৎ নিখোজ হয়। এরপর এলাকায় বিষয়টি নিয়ে মাইকিং করা হয়। রাতে কাচারি মাঠের পাশে একটি পরিত্যক্ত টয়লেটে একটি শিশুর মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা। পরে সানজিদার পরিবারের লোকজন এসে তার মরদেহ চিহ্নিত করে। সানজিদার মরদেহটি শোয়ানো অবস্থায় মেঝেতে ছিল। তার হাত-পা মোড়ানো অবস্থায় পাওয়া যায় এবং মাথায় ও শরীরে আঘাতের চিহ্ন পাওয়া যায়। খবর পেয়ে পুলিশ তার লাশ উদ্ধার করে। এরপর রহস্য জনক আচারণে সন্দেহের তীর পরে ফুফু সুমনার দিকে। সানজিদাকে প্রথমে বিষপান এবং পরে মুখে বালিশ চাপা দিয়ে হত্যা করে মাঠের মধ্যে এক পরিত্যক্ত শৌচাগারে ফেলে আসে। সুমনার অবৈধ সম্পর্ক দেখে ফেলায় জীবন দিয়ে দিতে হলো নিষ্পাপ এই শিশুটিকে। এদিকে মাত্র দশ ঘন্টার মধ্যে হত্যা রহস্য উৎঘাটন করে পুলিশ। জানা গেছে ঘাতক সুমনা টিভিতে ক্রাইম পেট্রোল অনুষ্ঠান দেখে হত্যার নীল নকশা তৈরি করে।

  • 8
    Shares

আপনার মতামত লিখুন :

শিশুরাও এখন খুন করছে

শিশুরাও এখন খুন করছে

কুয়াকাটায় আবাসিক হোটেলে গণধর্ষণ, ধর্ষক সহ আটক ৩

কুয়াকাটায় আবাসিক হোটেলে গণধর্ষণ, ধর্ষক সহ আটক ৩

নরসিংদীতে বিক্রয় কর্মকর্তাকে ছুড়িকাঘাতে হত্যা

নরসিংদীতে বিক্রয় কর্মকর্তাকে ছুড়িকাঘাতে হত্যা

২০২০ সালে ধর্ষণের শিকার ১০৭৪ নারী

২০২০ সালে ধর্ষণের শিকার ১০৭৪ নারী

ঝালকাঠিতে যুবককে কুপিয়ে হত্যা

ঝালকাঠিতে যুবককে কুপিয়ে হত্যা

পাওনা ফেরত দেওয়ার কথা বলে কিশোরীকে ধর্ষণ, যুবক আটক

পাওনা ফেরত দেওয়ার কথা বলে কিশোরীকে ধর্ষণ, যুবক আটক

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার: ApsNews24.Com (২০১২-২০২০)

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ নুরুন্নবী চৌধুরী সবুজ
01774-140422
প্রকাশকঃ আইনী পাঠশালা গ্রুপ
২২ চ্যামেলীবাগ (সিআইডি অফিসের পাশে) রমনা থানা, ঢাকা-১০০০।
01625-461876, 01771-784299
[email protected], [email protected]
Developed By Feroj

ব্রেকিং নিউজ