সব
facebook apsnews24.com
অন্ধ জাতি - APSNews24.Com

অন্ধ জাতি

মোঃ আনিসুর রহমান আগুন

হচ্ছে গণধর্ষণ চলছে বলাৎকার,
হে মানুষ বল এ দায় কার!
কেন এত নারী শিশুর আহাজারি!
ধর্ষিতার ক্রন্দনে আকাশ বাতাস ভারী!

হে বাংলার সব প্রিয় প্রশাসন!
কান পেতে ধর্ষিতার চিৎকার শোন।
আর কত হবে দেশে ধর্ষণ খুন!
কে নিভাবে আজ এ হিংসার আগুন!

কত শক্তিধর ওই হায়েনার দল!
যারা জ্বালিয়েছে ধৃষ্টতার দাবানল।
এত সাহস তারা কোথায় পায়!
রক্ত মাংস কি নেই তোমাদের গায়!

চলছে যৌন হয়রানি হচ্ছে মাডার,
হে আম জনতা বল এ দায় কার!
কেন এখানে সেখানে মেলে মানুষের লাশ,
কেন মানুষের মাঝে সদা আতঙ্ক হাহুতাশ!

আরও হতে হবে তোদের সোচ্চার,
নয়ত থামবে না পাপিষ্ঠ দুরাচার।
কেন এত খুনাখুনি শ্লীলতাহানি!
কেন দুঃখিনী মায়ের চোখে পানি!

লাশ হয়ে ফেরে বিশ্ববিদ্যালয়ের ছেলে,
কেন দেশে দুর্বৃত্তরা রক্তের ভলি খেলে!
যে দেশে স্তরে স্তরে প্রশাসন ঢেলে সাজা,
সে দেশে কেন অপরাধীরা রয় তাজা!

হচ্ছে বেতন বৃদ্ধি চলছে ঘুষের কারবার,
হে উচ্চ শিক্ষিত বল এ দায় কার!
যতই শিক্ষিত হচ্ছে ততই বাড়ছে নোংরামি,
তাহলে বল কি শিক্ষা নিলাম তুমি আমি!

তরান্বিত করতে হবে বিচার ব্যবস্থার গতি,
ন্যায় বিচারে মোর রহিয়াছে জোর সংহতি।
বিচারের বেলায় বিভেদ নাহি প্রজা রাজা,
জনসম্মুখে দেয়া হোক অপরাধীর সাজা।

কেন খুন ধর্ষণ হয় দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠে,
নৈতিকতা খেয়ে ফেলেছে আজ শিক্ষিত কীটে।
ডাস্টবিন জঙ্গলে কে ফেলে যায় সদ্য শিশু!
ওরে অন্ধ জাতি তোমরা কি জানো না কিছু!

(উৎসর্গ- সকল ধর্ষিতা নারী কে)

মোঃ আনিসুর রহমান আগুন
কবি ও সাংবদিক।

  • 26
    Shares

আপনার মতামত লিখুন :

বৈরাগ্য পথে

বৈরাগ্য পথে

কবিতা “গন্তব্য ভুলে”

কবিতা “গন্তব্য ভুলে”

রিফাত আহমেদ’র কবিতা “স্ব চাওয়া”

রিফাত আহমেদ’র কবিতা “স্ব চাওয়া”

সংঘ-সমিতি

সংঘ-সমিতি

অভাব

অভাব

মায়ের আঁচল

মায়ের আঁচল

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার: ApsNews24.Com (২০১২-২০২০)

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ নুরুন্নবী চৌধুরী সবুজ
01774-140422
প্রকাশকঃ আইনী পাঠশালা গ্রুপ
২২ চ্যামেলীবাগ (সিআইডি অফিসের পাশে) রমনা থানা, ঢাকা-১০০০।
01625-461876, 01771-784299
[email protected], [email protected]
Developed By Feroj

ব্রেকিং নিউজ