সব
facebook apsnews24.com
মৌলিক বিক্ষোভ - APSNews24.Com

মৌলিক বিক্ষোভ

মৌলিক বিক্ষোভ

আমি তো শৃঙ্খলিত নই কোনো আণবিক জীবনে
বাধ্য নই কারো খামচে ধরতে কোমল স্তনে।
তবে কেন পিছু টানো উল্টো রথে
তবে কেন ফিরে আসো বেদনা জাগাতে?
পাললিক শিলার মতো কনক্রিট হাত
সভ্যতার অশ্লীল স্লোগানে সাজে যুদ্ধের সাজ।

আমি তো শৃঙ্খলিত নই কোনো আণবিক জীবনে।
আমি আমাকে ভাঙি বিদ্বেষের আতসবাজিতে
গড়ি বিপ্লবের অগ্নি স্নানে
তবে কেন পিছু টানো উল্টো রথে?
ভালোবেসে কেউ কেউ এভাবেই চলে যাবে সংগোপনে
পুড়ে যাবে মানুষের চিতায় মূর্ত আগুন।
শুধু অন্তরের আরতি থেকে যাবে ছিমছাম
মানুষের জন্যে ছুটবে মিছিল সমস্বরে চিৎকার
দ্যাখো, ক্ষমতার উর্দি পরে কসাইগুলো হাসে
রাষ্ট্রযন্ত্রের মগজে শুধু নারীর মাংস ভাসে।

—নাদিম সিদ্দিকী

  • 13
    Shares

আপনার মতামত লিখুন :

কবিতা “গন্তব্য ভুলে”

কবিতা “গন্তব্য ভুলে”

রিফাত আহমেদ’র কবিতা “স্ব চাওয়া”

রিফাত আহমেদ’র কবিতা “স্ব চাওয়া”

সংঘ-সমিতি

সংঘ-সমিতি

অভাব

অভাব

মায়ের আঁচল

মায়ের আঁচল

সুখ

সুখ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার: ApsNews24.Com (২০১২-২০২০)

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ নুরুন্নবী চৌধুরী সবুজ
01774-140422
প্রকাশকঃ আইনী পাঠশালা গ্রুপ
২২ চ্যামেলীবাগ (সিআইডি অফিসের পাশে) রমনা থানা, ঢাকা-১০০০।
01625-461876, 01771-784299
[email protected], [email protected]
Developed By Feroj

ব্রেকিং নিউজ