ক্ষমতা রে ক্ষমতা তুই কোথায় থাকিস বল
তুই কি সারা বিশ্ব জুড়ে নাকি বুশের/ট্রাম্পের করতল।
তুই কি পুলিশের হাতের লাঠি না রাজনৈতিক পাটি
তুই কি ডাক্তারের পরামর্শ নাকি নভোমণ্ডলের অধিবর্ষ,
তুই কি প্রকৌশলীর বাড়ির নকশা নাকি বিরোধী দলের নীল নকশা
তুই কি ব্যারাকের আর্মির পাওয়ার নাকি সরকারি অফিসে কর্মের আওয়ার
তুই কি বিচারকের বিচারের দন্ড নাকি তুই অন্য কিছু আপাদমস্তক ভন্ড।
তুই কি শিক্ষকের হাতে থাকা পরীক্ষার নম্বর নাকি শুধুই বাগ-আড়ম্বর ;
তুই কি সরকারি স্কুল মাস্টারের ক্লাস ফাঁকি নাকি কোন দোকানীর পাওনা ও বাকী।
তুই কি রাজনৈতিক নেতার দেয়া উন্নয়নের প্রতিশ্রুতি;নাকি কোন দুষ্কৃতি।
তুই কি ভোট নাকি স্বৈরাচার, নাকি তুই জোট আর রাজাকার;
তুই কি রাজা বাদশার অত্যাচার, নাকি কোন ছলনাময়ী ব্যাভিচার।
তুই কি মায়ের দেয়া বকুনি নাকি কোন অবৈধ ঝাঁকুনি
তুই কি পিতার কড়া শাসন, নাকি তুই বিশ্বের সেরা ভাষণ।
তুই কি বড় স্যারের দেয়া উপদেশ নাকি তুই কোন নেতার অন্যায় আদেশ
তুই কি সীমাহীন দূর্নীতি নাকি তুই রাস্ট্রের চাপিয়ে দেওয়া নীতি
তুই কি ভয়ানক করোনা নাকি তুই সাধারণ মানুষের ধারণা
তুই কি গোলা ভরা ধান না-কি কৃষকের গলায় বেসুরো গান।।।
তুই কি দুঃশাসন নাকি ইস্পাত কঠোর সেনাপতির অনুশাসন
তুই কি ঈশ্বর না ভগবান নাকি তুই অন্য কিছু বা মেহেরবান
তোর ক্ষমতা কি অসীম না-কি তুই সীমাহীন
তুই কি মুক্তি না পরাধীন তোর বিস্তার নাকি লাগামহীন
তোর নাগাল দিবি যাঁরে অসীম ধৈর্য্য দিস তাঁরে।
তোর ব্যবহার করুক যাঁরা সততার পথ ধরুক তাঁরা
বিধাতা ক্ষমতা যাদের দাও, তাদের দিও ধৈর্য্য
নাগালের মধ্যে পাইলেও, ক্ষমতারে করে যেন সহ্য।
লেখক ও কবিঃ মুহাম্মদ তাজুল ইসলাম,
বিচারক, বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস।


