সব
facebook apsnews24.com
ভুলের ক্ষমা - APSNews24.Com

ভুলের ক্ষমা

ভুলের ক্ষমা

ভুলে ভরা এ জগৎ মাঝারে
ভুলের উর্ধ্বে কেহ নয়,
উচ্চ থেকে নিম্নে জনে
সর্ব ভুলের ভয়।

ভুলের কবলে কেউবা নাজেহাল,
কেউবা পুরো নিঃস্ব।
কারো জীবন চুত তছনছ;
পানি বিহীন মৎস্য।

জন্ম থেকে মৃত্যু অবধি,
কতইনা কর্মভার।
কোনায় কোনায় পূর্ণ যেন,
চরম ভুলের হার।

তুমি যতই সাধু হও,
ভুল থেকে কভু বিরত নও,
আত্মার সাথে জড়িত যেন;
শত নিবারণেও।

জরাজীর্ণ যবে অজ্ঞাত ভুলে,
ক্ষমা কি নেই এ জাতিকুলে?
কঠোর এ পাষাণ মন;
গলবে কবে অমৃত জলে।

ক্ষুদ্র ভুলে হয় অভিমান,
অভিমান থেকে রাগ।
রাগ থেকে ঘৃণা আসে,
ভালোবাসায় লাগে দাগ।

ক্ষমা থাকলে সর্বজনে,
অভিমানের নাইতো মানে।
ভালোবাসা যেন পেত মুক্তি;
সকল প্রেমিক প্রাণে।

নশ্বর এ জগৎ মাঝে,
বাঁচা আর কত দিন?
যেতে হবে সেই দূর অজানায়;
ফেলিয়া শত ঋণ।

চলো না তবে,
ভুলের ক্ষমায় জীবন গড়ি,
উদারতায় হৃদয় জুড়ি,
মানব কুলে উষ্ণ ছোঁয়ায়;
প্রণয়ী হয়ে প্রেমের তরী।

মোঃ রেজওয়ানুল ইসলাম
আইন বিভাগ, তৃতীয় বর্ষ
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, গোপালগঞ্জ।

  • 65
    Shares

আপনার মতামত লিখুন :

কবিতা “গন্তব্য ভুলে”

কবিতা “গন্তব্য ভুলে”

রিফাত আহমেদ’র কবিতা “স্ব চাওয়া”

রিফাত আহমেদ’র কবিতা “স্ব চাওয়া”

সংঘ-সমিতি

সংঘ-সমিতি

অভাব

অভাব

মায়ের আঁচল

মায়ের আঁচল

সুখ

সুখ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার: ApsNews24.Com (২০১২-২০২০)

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ নুরুন্নবী চৌধুরী সবুজ
01774-140422
প্রকাশকঃ আইনী পাঠশালা গ্রুপ
২২ চ্যামেলীবাগ (সিআইডি অফিসের পাশে) রমনা থানা, ঢাকা-১০০০।
01625-461876, 01771-784299
[email protected], [email protected]
Developed By Feroj

ব্রেকিং নিউজ