সব
facebook apsnews24.com
পটুয়াখালীর দুমকিতে গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক। - APSNews24.Com

পটুয়াখালীর দুমকিতে গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক।

পটুয়াখালীর দুমকিতে গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক।

সৈয়দ মোঃ রেশাত দুমকি, উপজেলা প্রতিনিধিঃ—

পটুয়াখালীর দুমকিতে গাঁজাসহ মাদক ব্যবসায়ী মো. জুয়েল গাজী (২০) কে আটক করে দুমকি থানা পুলিশ। শনিবার রাতে উপজেলার পাগলার মোড় এলাকায় ব্যাগ তল্লাশি চালিয়ে দুই কেজি গাঁজাসহ তাকে আটক করা হয়।

আটককৃত মাদক ব্যবসায়ী জুয়েল পটুয়াখালী সদর উপজেলার শিয়ালী ১ নং ওয়ার্ডের নুরুজ্জামান গাজীর ছেলে। এসআই সঞ্জীব কুমার ও সঙ্গীয় ফোর্স এ অভিযান পরিচালনা করেন।
দুমকি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মেহেদী হাসান এপিএস নিউজ দুমকি উপজেলা প্রতিনিধিকে জানান, ঢাকা থেকে গাড়িতে মাদক ব্যবসায়ী জুয়েল পাগলার মোড়ে নামলে তাকে দেখে দায়িত্বরত পুলিশের সন্দেহ হলে তার ব্যাগ তল্লাশি করে দুই কেজি গাঁজাসহ হাতেনাতে আটক করা হয়।

এছাড়াও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তার বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।

  • 94
    Shares

আপনার মতামত লিখুন :

শিশুরাও এখন খুন করছে

শিশুরাও এখন খুন করছে

কুয়াকাটায় আবাসিক হোটেলে গণধর্ষণ, ধর্ষক সহ আটক ৩

কুয়াকাটায় আবাসিক হোটেলে গণধর্ষণ, ধর্ষক সহ আটক ৩

নরসিংদীতে বিক্রয় কর্মকর্তাকে ছুড়িকাঘাতে হত্যা

নরসিংদীতে বিক্রয় কর্মকর্তাকে ছুড়িকাঘাতে হত্যা

২০২০ সালে ধর্ষণের শিকার ১০৭৪ নারী

২০২০ সালে ধর্ষণের শিকার ১০৭৪ নারী

ঝালকাঠিতে যুবককে কুপিয়ে হত্যা

ঝালকাঠিতে যুবককে কুপিয়ে হত্যা

পাওনা ফেরত দেওয়ার কথা বলে কিশোরীকে ধর্ষণ, যুবক আটক

পাওনা ফেরত দেওয়ার কথা বলে কিশোরীকে ধর্ষণ, যুবক আটক

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার: ApsNews24.Com (২০১২-২০২০)

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ নুরুন্নবী চৌধুরী সবুজ
01774-140422
প্রকাশকঃ আইনী পাঠশালা গ্রুপ
২২ চ্যামেলীবাগ (সিআইডি অফিসের পাশে) রমনা থানা, ঢাকা-১০০০।
01625-461876, 01771-784299
[email protected], [email protected]
Developed By Feroj

ব্রেকিং নিউজ