আজ বড্ড ইচ্ছে করে,
শৈশবটাকে ফিরে পেতে।
আজ বড্ড ইচ্ছে করে,
হৈ হুল্লো আর দুষ্টুমিতে মেতে উঠতে।
আজ বড্ড ইচ্ছে করে,
ব্যাট হতে মাঠে যেতে।
আজ বড্ড ইচ্ছে করে,
মেঘলা আকাশের রিমঝিম বৃষ্টি ছুতে।
আজ বড্ড ইচ্ছে করে,
বৃষ্টিতে ভিজে ফুডবল খেলতে।
আজ বড্ড ইচ্ছে করে,
শৈশবটাকে ফিরে পেতে।
আজ বড্ড ইচ্ছে করে,
বন্ধুরা সব এক হতে।
আজ বড্ড মনে পরে,
স্কুল পালানো দিনগুকে।
আজ বড্ড মনে পরে।
হাড়িয়ে যাওয়া সেই শৈশবটাকে।
আজ বড্ড মনে পরে,
হারিয়ে যাওয়া সেই দুষ্ট বন্ধু গুলোকে।
আজ বড্ড কান্না পাচ্ছে,
কতকিছু যে হারিয়ে গেছে।
কত বন্ধু আজ পরোপারে,
কত বন্ধু আজ নিখোঁজ হলো।
জি.এম.শিমুল
কবি ও সাংবাদিক


