মুহাম্মদ তাজুল ইসলাম
সকালের মিস্টি রোদ ওগো আজি এ শুভ্র সফেদ সকালে তাল পাকার মৌ মৌ গন্ধে ভরে যায় দু-চোখ রাখিনি কোন বিস্ময় চেয়েছি অপলক। সবই ইতিহাস ঐতিহ্য বাংলার সৌন্দর্য সত্যি কি মায়ার, মায়ের অপরুপ সৃজনে ত্রুটির লেশ পাবে নাকো খুঁজে যদিও বা তুমি থাকো চোখ বুজে। সেকি মায়াডোরে নৈসর্গিকতা চারপাশে ঘিরে- দাঁড়িয়ে থাকা সবুজ পাতা তঞ্চকতার বঞ্চনা নাই শুধু নিঃস্বার্থ স্নেহমাখা বৃক্ষছায়ার ভালোবাসা। প্রকৃতি শিখিয়ে দাও তুমি শিখেছিলে যেরূপ; করোনি কখনো হেলা, জাগ্রত সারাবেলা বিলিয়ে নির্মল বায়ু পানি এতো সৃষ্টির খেলা স্রষ্টার দয়া তা কি জানি? এ ভুবনে ও জীবনে বিবাহিত বিমোহিত শুধু চাই চাই করে দেই পাল্লা, ভেবেছ কি কখনো এতো এতো সৃষ্টির মরিচীকা তবুও তোমায় সুখের সময় ডাকিনি ওগো আল্লাহ। আজকের এই মহামারী দিনে করোনা সংকটে সৃষ্টিকর্তার সৃষ্টির লীলা বেমালুম ভুলে ভাসিয়ে মানসপটে। ওরে সৃষ্টি করেছো তুমি স্রষ্টার নেমকহারামী একি ছিল তোমার কর্ম, বলেওনি তা কোন ধর্ম; মোদের পাপের ফল ও ফসল, নব্য ঘাতক এই করোনা ওরে মানুষরুপী হায়েনা এখনো মানবিক হ। প্রভাতের এই স্নিগ্ধ রোদে দোয়া চাই, চাই ও পাপের মাফ করোনা তুমি চলে যাবে কবে কি ভয়ানক বাপরে বাপ। লেখকঃ মুুুুহাম্মদ তাজুল ইসলাম, বিচারক, বাাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস।


