সব
facebook apsnews24.com
ক্রিকেটার লিটন দাসের স্ত্রী সিলিন্ডার বিস্ফোরণে গুরুতর আহত - APSNews24.Com

ক্রিকেটার লিটন দাসের স্ত্রী সিলিন্ডার বিস্ফোরণে গুরুতর আহত

ক্রিকেটার লিটন দাসের স্ত্রী সিলিন্ডার বিস্ফোরণে গুরুতর আহত

এপিএস নিউজ ডেস্ক

ক্রিকেটার লিটন দাস বাংলাদেশের উদীয়মান ক্রিকেটার এবং নব বিবাহিত দম্পতি নিয়ে ভালভাবেই সংসার কাটছিল তাদের । করোনাভাইরাসের তোপে দেশের টালমাটাল অবস্থায় দুস্থদের সাহায্যে হাত বাড়িয়ে ক’দিন আগেই খবরের শিরোনাম হয়েছিলেন জাতীয় দলের ক্রিকেটার লিটন দাস ও তার স্ত্রী সঞ্চিতা। কিন্তু হঠাৎ দূর্ঘটনার শিকার হয়েছেন লিটনের সদ্য বিবাহিতা স্ত্রী। বাসার সিলিন্ডার বিস্ফোরণে আহত হয়ে অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছেন তিনি।

মাঠে খেলা নেই, করোনা সংক্রমণ প্রতিহতের লক্ষ্যে পুরোপুরি বাসাতেই অবস্থান অন্য ক্রিকেটারদের মত লিটনেরও। সঙ্গী তার স্ত্রী দেবশ্রী বিশ্বাস সঞ্চিতা। গত শুক্রবার (২৭ মার্চ) চা বানাতে গিয়েই দুর্ঘটনা ঘটে, অল্পের জন্য ভয়ঙ্কর বিপদ থেকে রক্ষা পান লিটন পত্নী।

পারিবারিক সূত্রে জানা যায় সিলিন্ডার সংযোগে ছিদ্র থেকে বিষ্ফোরণের সৃষ্টি। এমন ভয়াবহ পরিস্থিতিতে মুখের সামনের অংশ বাঁচাতে গিয়ে হাতের কিছু অংশ পুড়ে যায়, অন্যদিকে চুলের বেশিরভাগ অংশেও আগুন লাগে। বিষ্ফোরণের ফলে রান্নাঘরের কেবিনেটের কিছু অংশও ভেঙে পড়ে সঞ্চিতা শরীরের উপর।

শারীরিকভাবে মোটামুটি ভালো চোটে পড়লেও বড় বিপদ থেকে বেঁচেছেন লিটনের স্ত্রী বলতেই হয়। শারীরিক অবস্থা কিছুটা উন্নতি হওয়ার পর গতকাল (২৯ মার্চ) নিজে একটি ফেসবুক পোস্টে ঘটনার উল্লেখ করেন সঞ্চিতা।

মৃত্যুকে খুব কাছ থেকে দেখা সঞ্চিতা লিখেন, ‘আমি আমার অনুভূতি প্রকাশ করতে পারবোনা। আর সেটা আমার পক্ষে ভালো ও সহজ হবেনা। কারণ মৃত্যুর খুব কাছ থেকে ফিরে এসেছি। আমি হাত দিয়ে মুখ না ঢাকলে হয়তো পুরো মুখই পুড়ে যেত। এখন আমার চুলগুলো কাটতে হবে (পুড়ে যাওয়ায়)। এটা খুবই বিরক্তিকর, কিন্তু আমি সুস্থ হয়ে ফিরতে পারবো। যদি মুখে আগুন লেগে যেত জানিনা কি হত। সুতরাং সবাই সাবধান।

(এপিএসস/৩০ মার্চ/জি টি এম)

  • 38
    Shares

আপনার মতামত লিখুন :

অনুমতি ছাড়া রাজধানীতে মিছিল-সমাবেশ নয়

অনুমতি ছাড়া রাজধানীতে মিছিল-সমাবেশ নয়

মাস্ক না পরলে জেল দেয়ার কথা ভাবছে সরকার

মাস্ক না পরলে জেল দেয়ার কথা ভাবছে সরকার

আমরা শিক্ষাকে বিশ্বমানে নিয়ে যাওয়ার চেষ্টা করছি: শিক্ষামন্ত্রী

আমরা শিক্ষাকে বিশ্বমানে নিয়ে যাওয়ার চেষ্টা করছি: শিক্ষামন্ত্রী

২৫ পৌরসভায় আ.লীগের মনোনয়ন পেলেন যারা

২৫ পৌরসভায় আ.লীগের মনোনয়ন পেলেন যারা

৪১ বিলিয়ন ডলার অতিক্রম করেছে বৈদেশিক মুদ্রার মজুত

৪১ বিলিয়ন ডলার অতিক্রম করেছে বৈদেশিক মুদ্রার মজুত

খন্দকার মুনীরুজ্জামানের মৃত্যু গণমাধ্যমের অপূরণীয় ক্ষতিঃ রাষ্ট্রপতি

খন্দকার মুনীরুজ্জামানের মৃত্যু গণমাধ্যমের অপূরণীয় ক্ষতিঃ রাষ্ট্রপতি

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার: ApsNews24.Com (২০১২-২০২০)

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ নুরুন্নবী চৌধুরী সবুজ
01774-140422
প্রকাশকঃ আইনী পাঠশালা গ্রুপ
২২ চ্যামেলীবাগ (সিআইডি অফিসের পাশে) রমনা থানা, ঢাকা-১০০০।
01625-461876, 01771-784299
[email protected], [email protected]
Developed By Feroj

ব্রেকিং নিউজ