মোঃ আনিসুর রহমান আগুন
আমরা ত ভাই-
সূফী-সাধক হতে চাই,
কিন্তু হা- হা-হা মদ গাঁজা সবে খাই।
আমরা ত ভাই-
খোদার নৈকট্য পেতে চাই,
কিন্তু হো-হো-হো সুদ ঘুষ সবে খাই।
আমরা ত ভাই-
ভাল মানুষ হতে চাই,
কিন্তু হু-হু-হু যৌতুকের টাকায় বাড়ি গাড়ি বানাই।
আমরা ত ভাই-
জান্নাতুল ফেরদৌস পেতে চাই,
কিন্তু হা- হা- হা- হালাল-হারাম সব খাই।
আমরা ত ভাই-
জনগণের সেবক-সেবিকা হতে চাই,
কিন্তু হি-হি-হি ফকির-ফকরেনীর হক মেরে খাই।
আমরা ত ভাই-
গরীব দুঃখীর চিকিৎসা সেবা দিতে চাই,
কিন্তু হো-হো-হো কসাইখানা খুলে টাকা কামাই।
আমরা ত ভাই-
পরোপকারী হতে চাই,
কিন্তু হু-হু-হু চাকরি দেয়ার নামে টাকা মেরে খাই।
আমরা ত ভাই,
মানুষকে অনেক নীতিবাক্য শোনাই,
কিন্তু হে-হে-হে নিজেরাই ভুলে যাই।
আমরা ত ভাই-
পরনিন্দার গীতি-গাই,
কিন্তু হা-হা-হা নিজের কোন খবর নাই।
আমরা ত ভাই-
গাড়ি গাড়ি কিতাব পড়ি,
কিন্তু হো-হো-হো মূর্খের মত কাজ করি।
আমরা ত ভাই,
নিজের বুঝ-বুঝি ষোল আনা,
কিন্তু হি-হি-হি পরের বেলায় কানা।
আমরা ত ভাই,
কথা-,বার্তায় খুব পাকা,
কিন্তু হা-হা-হা কাজের বেলায় ফাঁকা।
আমরা ত ভাই-
বেশ কোরান-হাদিসের ওয়াজ করি,
কিন্তু হু-হু-হু নিজেরা ঠিকেই ব্যাংক-ব্যালেন্স করি।
আমরা ত ভাই-
পরের মাতব্বরি করে বেড়াই,
কিন্তু হো-হো-হো অংশীদারদের অংশ মেরে খাই।
(উৎস্বর্গ-ফেরদৌসি রহমানকে।
রচনার সময় ২৭ আগস্ট ২০২০খ্রিস্টাব্দ
রাত ৮ টা হতে ৯টা পর্যন্ত।)
মোঃ আনিসুর রহমান আগুন
কবি ও সাংবাদিক।


