সব
facebook apsnews24.com
ভালো থেকো ওপারে - APSNews24.Com

ভালো থেকো ওপারে

ভালো থেকো ওপারে

বন্ধন বড় অদ্ভুত জিনিস ঘিরে রাখা মায়া
সেই মায়ায় মিশে রয় হয়ে সদা ছায়া।
বন্ধন ছিন্নতায় মন জুড়ে হাহাকার বিষণ্ণতায়
স্মৃতি ভেজা ভেলার আনাগোনা মনের কোণায়

বাজে যদি কারো নামে মৃত্যু নামের ঘন্টা ধ্বনি
নিরন্তর পথে পাড়ি দিতে হয়ে আপনজন ছেড়ে তখনই।
আপনজনের জীবনে নামে মনকষ্ট আর ব্যথা
স্রষ্টার কাছে প্রার্থণা পূরণ করতে শূন্যতা।
কাটানো সময়, কাটানো স্মৃতি হবে না মলিন
দিন দিন স্মৃতি পটের রঙে রাঙবে রঙিন।
মন আকাশে স্মৃতি গুলো যখন দিবে উঁকি
অভিমানের ভাষা প্রগাঢ় হবে কেন দিছো ফাঁকি?

অমোঘ নিয়মে পাড়ি জমিয়েছ না ফেরার দেশে
আমাদের মাঝে রবে নীল আকাশের তারার বেশে।
তোমার সকল স্মৃতি যখন পড়বে মনে
স্নিগ্ধ দুচোখে তাকাবো নীল আকাশের পানে।

প্রকৃতির নিয়মে রবে নাহ কেউ চিরদিন এই ভুবনে
বার বার তোমাকে পড়বে মনে তোমার কর্মের কারণে
শ্রদ্ধা, সম্মান আর ভালবাসা তোমার প্রতি জীবন ভরে
ছোটছোট স্মৃতি আর মনের প্রশান্তিতে ভালো থেকো ওপারে

মোঃ শিমুল হোসেন
ল’ এন্ড ল্যান্ড ম্যানেজমেন্ট বিভাগ।
৩য় বর্ষ, ৫ম সেমিস্টার
ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া, বাংলাদেশ।

  • 434
    Shares

আপনার মতামত লিখুন :

কবিতা “গন্তব্য ভুলে”

কবিতা “গন্তব্য ভুলে”

রিফাত আহমেদ’র কবিতা “স্ব চাওয়া”

রিফাত আহমেদ’র কবিতা “স্ব চাওয়া”

সংঘ-সমিতি

সংঘ-সমিতি

অভাব

অভাব

মায়ের আঁচল

মায়ের আঁচল

সুখ

সুখ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার: ApsNews24.Com (২০১২-২০২০)

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ নুরুন্নবী চৌধুরী সবুজ
01774-140422
প্রকাশকঃ আইনী পাঠশালা গ্রুপ
২২ চ্যামেলীবাগ (সিআইডি অফিসের পাশে) রমনা থানা, ঢাকা-১০০০।
01625-461876, 01771-784299
[email protected], [email protected]
Developed By Feroj

ব্রেকিং নিউজ