সব
facebook apsnews24.com
বরিশালে ঝাঁড়-ফুঁকের নামে নাতনিকে ধর্ষণ, ভণ্ড ফকির গ্রেপ্তার - APSNews24.Com

বরিশালে ঝাঁড়-ফুঁকের নামে নাতনিকে ধর্ষণ, ভণ্ড ফকির গ্রেপ্তার

বরিশালে ঝাঁড়-ফুঁকের নামে নাতনিকে ধর্ষণ, ভণ্ড ফকির গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক :: বরিশালে বিয়ের পরে স্বামীর সংসারে সুখে রাখার তাবিজ দেওয়া ও ঝাঁড়-ফুঁকের নামে নাতনিকে ধর্ষণের অভিযোগে শঙ্কর দেবনাথ (৭০) নামে এক ভণ্ড ফকিরকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধর্ষণের শিকার ওই কিশোরী দশম শ্রেণির ছাত্রী ও ওই ভণ্ড ফকিরের ভাগ্নেবধূর মেয়ে।

মঙ্গলবার (১১ আগস্ট) দিবাগত রাত একটার দিকে নগরীর বাজার রোড সাগর গলিতে ভাড়া বাসায় অভিযান চালিয়ে ফকির শঙ্করকে গ্রেপ্তার করে কোতোয়ালি মডেল থানা পুলিশ। পুলিশ জানায়- শঙ্কর দেবনাথ দীর্ঘদিন ধরে তার ভাড়া বাসায় ‘ফিকির’ (ঝাঁড়-ফুঁক) দিয়ে আসছিলেন।

মোবাইল ফোনে যোগাযোগ করে গত বৃহস্পতিবার (৬ আগস্ট) ঢাকার কেরাণীগঞ্জের জিঞ্জিরা মালোপাড়ার বাসিন্দা ওই কিশোরী তার মায়ের সঙ্গে বরিশালে আসেন।মেয়েটির মা বলেন, ‘আমার মেয়ের শরীরে জণ্ডিস হয়েছে। আমার মামাশ্বশুর শঙ্কর দেবনাথ অনেকদিন ধরেই শিশু-কিশোর-কিশোরীদের বিভিন্ন রোগের ঝাঁড়-ফুঁক দিতেন। আমি তার সঙ্গে যোগাযোগ করলে তিনি বরিশালে আসতে বলেন।

পরে ‘বৃহস্পতিবার (৬ আগস্ট) এসে অসুস্থ মেয়েকে নিয়ে তার বাসায় উঠি। তিনি শনিবার (৮ আগস্ট) রাত ১০টার পরে আমার মেয়ের শরীরে জটিল রোগ বাসা বেধেছে, স্বামী সংসারে সুখে থাকবে না বলে জানান। শরীরের রোগ এবং বিয়ের পরে সংসারে সুখি হতে হলে তাকে নাওন (গোসল) দিতে হবে মর্মে তার ফিকির দেওয়ার কক্ষে রাখেন। আমি পাশের কক্ষেই ছিলাম। যেহেতু তিনি আমার মামাশ্বশুর, আর আগেও তার বাসায় আমরা আসা-যাওয়া করতাম। তাই সন্দেহের কিছু করিনি। কিন্তু আমার মেয়ে নাওন শেষে বের হয়ে জানায়, তাকে কক্ষে আটকে ঝাঁড়-ফুঁকের নামে ধর্ষণ করা হয়েছে।’ওই কিশোরী বলেন, ‘আমাকে ভয় দেখিয়ে ফিকির ঘরে আটকে দাদু ধর্ষণ করেন।’প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধর্ষণের কথা স্বীকার করেছেন অভিযুক্ত ধর্ষক।

বুধবার (১২ আগস্ট) এ ঘটনায় মামলা করা হয়েছে বলে জানিয়েছেন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল ইসলাম।ওসি জানান, ধর্ষিত কিশোরীর অভিযোগের প্রেক্ষিতে অভিযান চালিয়ে ওই ভণ্ড ফকিরকে আটক করেছে পুলিশ।

  • 2
    Shares

আপনার মতামত লিখুন :

পিরোজপুরে শিক্ষককে কুপিয়ে হত্যার দায়ে ৩ জনের ফাঁসি

পিরোজপুরে শিক্ষককে কুপিয়ে হত্যার দায়ে ৩ জনের ফাঁসি

নবাগত জেলা প্রশাসক গৌরনদীতে মতবিনিময় সভা।

নবাগত জেলা প্রশাসক গৌরনদীতে মতবিনিময় সভা।

কুয়াকাটায় আবাসিক হোটেলে গণধর্ষণ, ধর্ষক সহ আটক ৩

কুয়াকাটায় আবাসিক হোটেলে গণধর্ষণ, ধর্ষক সহ আটক ৩

সুন্দরগঞ্জে কৃষকদের মাঝে প্রণোদনার চেক বিতরণ

সুন্দরগঞ্জে কৃষকদের মাঝে প্রণোদনার চেক বিতরণ

গাছে বেঁধে মাকে নির্যাতন, পাশেই কাঁদছে অবুঝ শিশু

গাছে বেঁধে মাকে নির্যাতন, পাশেই কাঁদছে অবুঝ শিশু

পিরোজপুরে শিকলে বাঁধা ৪ শ্রমিক উদ্ধার, গ্রেফতার ৫

পিরোজপুরে শিকলে বাঁধা ৪ শ্রমিক উদ্ধার, গ্রেফতার ৫

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার: ApsNews24.Com (২০১২-২০২০)

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ নুরুন্নবী চৌধুরী সবুজ
01774-140422
প্রকাশকঃ আইনী পাঠশালা গ্রুপ
২২ চ্যামেলীবাগ (সিআইডি অফিসের পাশে) রমনা থানা, ঢাকা-১০০০।
01625-461876, 01771-784299
[email protected], [email protected]
Developed By Feroj

ব্রেকিং নিউজ