সব
facebook apsnews24.com
এইতো ছবি ছবির মতো - APSNews24.Com

এইতো ছবি ছবির মতো

এইতো ছবি ছবির মতো

এইতো ছবি ছবির মতো,
দেখতে কেমন চমৎকার!
এই ছবিতে দেখবে শত
প্রজাপতির সমাহার।

ঘাসফড়িং আর টিড্ডিফড়িং
বসছে ছবির চারপাশে।
গঙ্গাফড়িং লেজ দুলিয়ে
উড়ছে তারি আশপাশে।

কটকটিব্যাঙ কুনোব্যাঙকে
ঘ্যাঙরঘ্যাঙর ভাষায় কয়।
ছবি নাকি হেব্বি সুন্দর!
চলছে তারিফ বিশ্বময়!!

কোলাব্যাঙ ও সবুজব্যাঙে
দিচ্ছে শত লম্ফ ঝাঁপ।
এতো সুন্দর ছবি যেন
জিতে নিবে বিশ্বকাপ!

দোয়েল, কোকিল, ময়না, শ্যামা,
মৌটুসীকে ডেকে কয়।
কোনো ছবি এরচেয়ে কি বলো
আরো ভালো হয়?

পায়রা, ফিঙে, বাবুই, চড়ুই,
চিল, বৈরী, নীল, কুটুমে।
কিচিরমিচির গান ধরেছে
এইতো এই ছবির নামে

এমন ছবি খুঁজে পাওয়া
এই জগতে দুরহ!
এইতো ছবি ছবির মতো,
আছে কি আর সন্দেহ?

#১০/০৫/২০২০#
ধরণ: ছড়/কবিতা।
#ছন্দ: ৮/৭ অক্ষরের।
#{আমার প্রাণপ্রিয় ভাতিজা “আব্দুল্লাহ মুহাম্মাদ হুমাইদির কোনো একটি ছবি দেখে দারুণ মুগ্ধ হয়েছিলাম। এই ছড়া বা কবিতাটি সেই মুগ্ধতারই বহিঃপ্রকাশ}।

আহমেদ বিন হাবীব
কবি ও শিক্ষার্থী
ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া।

  • 32
    Shares

আপনার মতামত লিখুন :

কবিতা “গন্তব্য ভুলে”

কবিতা “গন্তব্য ভুলে”

রিফাত আহমেদ’র কবিতা “স্ব চাওয়া”

রিফাত আহমেদ’র কবিতা “স্ব চাওয়া”

সংঘ-সমিতি

সংঘ-সমিতি

অভাব

অভাব

মায়ের আঁচল

মায়ের আঁচল

সুখ

সুখ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার: ApsNews24.Com (২০১২-২০২০)

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ নুরুন্নবী চৌধুরী সবুজ
01774-140422
প্রকাশকঃ আইনী পাঠশালা গ্রুপ
২২ চ্যামেলীবাগ (সিআইডি অফিসের পাশে) রমনা থানা, ঢাকা-১০০০।
01625-461876, 01771-784299
[email protected], [email protected]
Developed By Feroj

ব্রেকিং নিউজ