সব
facebook apsnews24.com
কুষ্টিয়ার দৌলতপুরে কৃষককে পিটিয়ে হত্যার অভিযোগ - APSNews24.Com

কুষ্টিয়ার দৌলতপুরে কৃষককে পিটিয়ে হত্যার অভিযোগ

কুষ্টিয়ার দৌলতপুরে কৃষককে পিটিয়ে হত্যার অভিযোগ

নিজস্ব প্রতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুরে জানারুল ইসলাম (৩২) নামে এক কৃষককে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। বুধবার (১২ আগস্ট) ভোর সাড়ে ৪টার সময় কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
কৃষক জানারুল ইসলাম দৌলতপুর উপজেলার আড়িয়া ইউনিয়নের ছাতারপাড়া এলাকার জসিম উদ্দিন পিয়াদার ছেলে।
ঘটনার প্রত্যক্ষদর্শী আসলাম হোসেন জানান, গত ২৪ জুন ছাতারপাড়া এলাকার বটতলা চায়ের দোকানে বসেছিলেন জানারুল ইসলাম। এসময় স্থানীয় নওয়াব, আসমত, হামেদ, নজরুল, সাইফুল, আজগরসহ বেশ কয়েকজন এসে রড, কাঠের বাটাম দিয়ে জানারুলকে পিটিয়ে আহত করে। এসময় প্রাণভয়ে জানারুল দৌড়ে পালাতে গেলে তাকে আবারো ধরে এনে মারধর করা হয়।

নিহতের বড় ভাই জিয়ারুল ইসলাম দাবি করেন, আমার ভাই জানারুলকে পরিকল্পিতভাবে মারধর করে ওরা মেরে ফেলেছে। আমরা তাকে হাসপাতালে নিয়ে যাই সেখানে চিকিৎসাধীন থাকা অবস্থায় সে মারা গেছে। আমি এর সঠিক বিচার চাই।

নিহতের বাবা জসিম উদ্দিন পিয়াদা বলেন, আমার ছেলের নামে মিথ্যা মামলা দিয়েছে নওয়াব গং রা। মামলার ভয়ে সে বাড়িতে থাকতে পারতো না। তাকে দিনেদুপুরে একা পেয়ে পিটিয়ে হত্যা করেছে। আমি আমার ছেলে হত্যার বিচার চাই।

  • 3
    Shares

আপনার মতামত লিখুন :

পিরোজপুরে শিক্ষককে কুপিয়ে হত্যার দায়ে ৩ জনের ফাঁসি

পিরোজপুরে শিক্ষককে কুপিয়ে হত্যার দায়ে ৩ জনের ফাঁসি

নবাগত জেলা প্রশাসক গৌরনদীতে মতবিনিময় সভা।

নবাগত জেলা প্রশাসক গৌরনদীতে মতবিনিময় সভা।

কুয়াকাটায় আবাসিক হোটেলে গণধর্ষণ, ধর্ষক সহ আটক ৩

কুয়াকাটায় আবাসিক হোটেলে গণধর্ষণ, ধর্ষক সহ আটক ৩

সুন্দরগঞ্জে কৃষকদের মাঝে প্রণোদনার চেক বিতরণ

সুন্দরগঞ্জে কৃষকদের মাঝে প্রণোদনার চেক বিতরণ

গাছে বেঁধে মাকে নির্যাতন, পাশেই কাঁদছে অবুঝ শিশু

গাছে বেঁধে মাকে নির্যাতন, পাশেই কাঁদছে অবুঝ শিশু

পিরোজপুরে শিকলে বাঁধা ৪ শ্রমিক উদ্ধার, গ্রেফতার ৫

পিরোজপুরে শিকলে বাঁধা ৪ শ্রমিক উদ্ধার, গ্রেফতার ৫

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার: ApsNews24.Com (২০১২-২০২০)

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ নুরুন্নবী চৌধুরী সবুজ
01774-140422
প্রকাশকঃ আইনী পাঠশালা গ্রুপ
২২ চ্যামেলীবাগ (সিআইডি অফিসের পাশে) রমনা থানা, ঢাকা-১০০০।
01625-461876, 01771-784299
[email protected], [email protected]
Developed By Feroj

ব্রেকিং নিউজ